২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও মানুষের সেবা করে যাবো-জাহাঙ্গীর আলম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি।।

সরকারের উন্নয়নের লিফলেট ও গণসংযোগ করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম।গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজার ও সন্ধ্যায় সাড়ে ৬টা নোয়াখলা ইউনিয়নের ইয়াসিন হাজীর বাজারে গণসংযোগ ও সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করা হয়।মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন কালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।নোয়াখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহাজাহান খান বাবুল, হাটপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ, খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মানিক।আরো বক্তব্য রাখেন নোয়াখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন, মোহাম্মদপুর (পশ্চিম অঞ্চল) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কিরন, নোয়াখলা ইউনিয়ন (পশ্চিম অঞ্চল) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবু, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল দেওয়ান প্রমূখ।মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম বলেন যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন-স্বাধীনতার পর একমাত্র আওয়ামীলীগ সরকারই বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করতে সক্ষম হয়েছে। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও মানুষের সেবা করে যাবো। মানুষের সেবা করা প্রধানমন্ত্রী কাজ, উনার একজন কর্মী হিসেবে আমারও কাজ মানুষের সেবা করার মাধ্যমে তাদের মাঝে বেঁচে থাকা।তিনি আরো বলেন দেশ ও জনগণের জন্য শেখ হাসিনা রাতদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ও নোয়াখলা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page