২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

জিততেই হবে টাইগারদের; আজ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>>
মুম্বাইয়ে ৪৫ হাজার আসনের ওয়াংখেড়ে আজ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে জয়ের বিকল্প পথ নেই। জিততেই হবে। শুধু আজ নয়, বাকি চার ম্যাচেও জিততে হবে।

এমন কঠিন সমীকরণের পাইপলাইনে দাঁড়িয়ে টাইগাররা।
তার পরও টাইগার অধিনায়ক সাকিব স্বপ্ন দেখছেন, ‘আমরা হয়তো একটি ম্যাচ জিতেছি। একটি ম্যাচ জিতলে মোমেন্টাম তৈরি হবে। সেটা করতে আমরা প্রস্তুত।

তবে এটা ঠিক, সমীকরণের হিসাবে আমরা পিছিয়ে নেই। অন্য দলগুলো আমাদের সহায়তা করছে। আমরা এখন নিজেরা যদি নিজেদের সহায়তা করতে পারি, তাহলে আমরা স্বপ্ন দেখতে পারি। ’ এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬-এ অবস্থান করছে বাংলাদেশ।
পাঁচ জয়ে সবার ওপরে ভারত।
জয়ের জন্য মরিয়া ম্যাচে আজ সাকিব খেলতে পারেন। তবে খেলছেন না তাসকিন আহমেদ। মিডিয়ার মুখোমুখিতে এমনটাই বলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, ‘যখন অনুশীলন করেছি, কোনো ব্যথা অনুভব করিনি। নেগেটিভ কোনো কিছু ফিল করিনি।

যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আশা করি সব ফিট। আজকের (গতকাল) ফিটনেস টেস্ট ও ব্যাটিংয়ে কোনো সমস্যা হয়নি। যদি ব্যথা অনুভব না করি তাহলে আশা করছি খেলব। কাঁধের ব্যথার জন্য তাসকিন কাল (আজ) খেলতে পারছে না। তার কাঁধে সমস্যা রয়েছে। দুই ম্যাচে ভুগেছে তাসকিন। ডাক্তার ও ফিজিও সিদ্ধান্ত নিয়েছে পরের দুই ম্যাচে তাকে বিশ্রাম দিতে। আশা করছি পরের চার ম্যাচে তাকে পাওয়া যাবে। ’
বিশ্বকাপে দারুণ খেলছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচের তিনটি জিতে সেমিফাইনালের পাইপলাইনে উঠেছে। যদিও পচা শামুকে পা কাটার মতো নেদারল্যান্ডসের কাছে হেরেছে। কিন্তু দুই বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ছেলেখেলায় মেতেছিল তারা। তিন সেঞ্চুরিতে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৪২৮ রান এবং বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯৯ রান করেছে। এমন দুর্ধর্ষ ব্যাটিংলাইনকে ঠেকাতে একাদশ কীভাবে সাজাবেন টাইগার অধিনায়ক। হাসিমুখে উত্তর দেন, ‘চেন্নাইয়ের মাঠ হলে স্পিনার দিয়ে খেলানো যেত। কিন্তু ওয়াংখেড়ের মাঠ ছোট, সুতরাং স্পিন দিয়ে বাজিমাত করার পরিকল্পনা করাটা কঠিন। তার পরও আমাদের বোলারদের নিজেদের সেরাটাই করতে হবে। ’

বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচেই আগে ব্যাটিং করেছে। একটি ম্যাচে শুধু চেজ করে হেরেছে। আফ্রিকান দেশটির বিরুদ্ধে টস জিততে চান টাইগার অধিনায়ক, ‘দোয়া করেন যেন টস জিততে পারি। ’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

You cannot copy content of this page