১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পদত্যাগ করলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মোতালেব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা নিয়ে চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়া নির্বাচনী এলাকা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এমএ মোতালেব সিআইপি। তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এ বিষয়ে গণমাধ্যমকে এম এ মোতালেব বলেন,গত রবিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগ পত্র দিলে মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদত্যাগ পত্রটি একই দিন গৃহীত হয়েছে মর্মে জানানো হয়।পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণের কথা বললেও তিনি জানান, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দল থেকে প্রার্থী হওয়ার আশায় তিনি মনোনয়ন ফরম সংগ্রহ এবং পদত্যাগ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আমির জানান, ২০১৯ সালে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এম এ মোতালেব ২০১৯ সালের ২৫ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন।উপজেলা চেয়ারম্যান পদ থেকে এম এ মোতালেবের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগ পত্র দিলে চেয়ারম্যানের পদত্যাগপত্রটি গ্রহণ করে পদটি শূন্য ঘোষণা করেন।প্যানেল চেয়ারম্যান-১ ও মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page