২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা জাতীয় পার্টির সদস্য এ্যাডভোকট নাজমূল হুদা হিমেলের নেতৃত্বে জেলা জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারন সম্পাদক শেখ জাহির আলী,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহ আলম তুলিফ,প্রচার সম্পাদক গোলাম হোসেন অভি,জেলা ছাত্র সমাজের সভাপতি এমদাদুল হক দিলরব,জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লাল,জেলা জাতীয় পার্টির সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আনিসুল হক,দপ্তর সম্পাদক আব্দুর রশিদ মহরী প্রমুখ।সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল বলেন,কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবী মেনে নেওয়ার জন্য তৎকালীন আওয়ামীলীগ সরকারের নিকট জোর দাবী জানিয়েছিলেন।পরবর্তীতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন এবং ছাত্রদেরকে মুক্তি সেনা হিসেবে উল্লেখ করেন।এছাড়াও জাতীয় পার্টি সুনামগঞ্জ,রংপুর,ঢাকাসহ সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে দলের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় অংশগ্রহন করে ফ্যাসিস শেখ হাসিনার সরকারের পতন নিশ্চিত করে ঘরে ফিরেন।কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা আন্দোলনের সময় রাজপথে থাকলে ও একটি কুচক্রী মহল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার সহধর্মিনীসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা করা হচ্ছে।অবিলম্বে এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি এমন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page