১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ডারউইন টেস্টে দাপট অব্যাহত: টানা পাঁচ সেশন জিতে চাপে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ সুমিত ফার্নান্দো শাজাহানপুরে মাছ ধরা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে দুই যুবক আহত বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, তবে হারল ইন্টার মিয়ামি মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি
আন্তর্জাতিক:
জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা
     
             

জমি দখল করলে ৭ বছরের জেল, আইন হচ্ছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>

অন্যের জমি নিজের বলে দাবি করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট অপরাধী ও তার সহযোগীদের সর্বোচ্চ ৭ বছর এবং সর্বনিম্ন ২ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘ভূমি অপরাধ ও প্রতিকার আইন-২০২৩’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে ভূমিবিষয়ক অপরাধগুলো চিহ্নিত করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (১৯ জুন) সকালে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বিকেলে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।তিনি বলেন, ভূমি সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতির অপরাধে সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন দুই বছর কারাদণ্ডের বিধান রেখে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ধরনের অপরাধে কেউ সহযোগিতা করলেও একই শাস্তি হবে।এর আগে বিভিন্ন সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, দলিল যার জমি তার এই আইনের জন্য মানুষ অপেক্ষায় আছে। দলিল যার জমি তার। এটা সাংঘাতিক আকারে ভাইরাল হয়ে গেছে। মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আইনটি নিয়ে স্টেকহোল্ডারের সঙ্গে আলাপ করতে হয়েছে। অনেক বিষয় আছে। আইনটি মন্ত্রিসভায় নিয়ে যাব। ওখান থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিং হবে।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের কিছু কিছু ধারায় সংশোধন আনা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২৩’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি সংসদে পাশ হলে কোনো ফসলি জমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া নদীর নাব্য নষ্ট হতে পারে এমন স্থান থেকেও বালু উত্তোলন করা যাবে না। অবৈধভাবে বালু উত্তোলনের যন্ত্র জব্দ করতে পারবে ম্যাজিস্ট্রেট।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বালু উত্তোলনের অবৈধ যন্ত্র আগে সরকার বাজেয়াপ্ত করতে পারত না, এখন ম্যাজিস্ট্রেটরা সেটি করতে পারবে। বালু উত্তোলনের ফলে রাস্তার কোনো ক্ষতি হলে ইজারাদার কর্তৃপক্ষকে রাস্তা আবার মেরামত করে দিতে হবে।হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন
হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, খসড়া অনুযায়ী হোমিওপ্যাথি সংক্রান্ত আলাদা কাউন্সিল হবে। এই কাউন্সিল সার্বিক সিদ্ধান্ত নেবে। তবে হোমিওপ্যাথি চিকিৎসকরা নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবে কিনা সেটি কাউন্সিল সিদ্ধান্ত নেবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page