২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

জনদুর্ভোগের শীর্ষে সাতকানিয়া-বাঁশখালী সড়ক: ফুটপাত উদ্ধার ও নালা সংস্কারের দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। সাতকানিয়া-বাঁশখালী সংযোগ সড়কের পৌরসভা অংশে যানজট ও অব্যবস্থাপনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন দিন-রাত হাজার হাজার যানবাহন চলাচলকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন শত শত অস্থায়ী দোকানের দখলে। এতে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের মুসল্লি এবং সাধারণ পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে।সড়কের দুই পাশে শত শত অস্থায়ী দোকান বসে রাস্তা সংকুচিত করে ফেলেছে। অনেক স্থায়ী ব্যবসায়ীও তাদের দোকানের পরিধি ফুটপাত পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন।সড়কের আশেপাশেই রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-মাদ্রাসা), মসজিদ ও মন্দির। দখলদারিত্বের কারণে ধর্মপ্রাণ মানুষ ও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে।সড়কের পাশের নালাগুলো উন্মুক্ত থাকায় একদিকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে অসাবধানতাবশত পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।বাজারের জলাবদ্ধতা সমস্যার সমাধানে ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইনুছ। তিনি জানান, সরকারি উদ্যোগে নালা (ড্রেন) নির্মাণের পর থেকেই কিছু অসচেতন দোকানদার সেগুলোকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন। ফলে ময়লা জমে নালা ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বাজারে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিটি দোকানিকে নিজ নিজ সামনের নালার অংশ পরিষ্কার রাখা প্রয়োজন। সড়কের পাশের ব্যবসায়ীরা সজাগ থাকলে এবং নালায় ময়লা ফেলা বন্ধ করলে এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।জোটপুকুরিয়া বাজারের এডুকেশন লাইব্রেরির স্বত্বাধিকারী সওদাগর সাদেক হোসেন বলেন, বাজার পরিষ্কারের নামে ময়লাগুলো ড্রেন থেকে তুলে চলাচলের রাস্তায় স্তূপ করে রাখা হয়েছে। এতে আমাদের দুর্ভোগ কমার বদলে আরও বেড়েছে। বাজারের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার জন্য ইজারাদারের সাথে সমন্বয় করে দ্রুত দুইজন স্থায়ী পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া প্রয়োজন,যাদের সম্মানী ব্যবসায়ীরা বহন করতে ইচ্ছুক।কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যায়েদ হোসেন বলেন, সড়কটি প্রশস্ত করার সুযোগ কম থাকলেও ফুটপাত দখলমুক্ত করলে এবং নালার ওপর টেকসই স্ল্যাব বসালে জনসাধারণের ভোগান্তি অনেকটা লাঘব হবে। বাজার পরিচালনা কমিটি, স্থানীয় ব্যবসায়ী এবং ইজারাদারদের সদিচ্ছা থাকলে এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব।এলাকাবাসীর পক্ষ থেকে জনস্বার্থে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।সচেতন মহলের দাবি,জনদুর্ভোগ লাঘবে সাতকানিয়া-বাঁশখালী সড়কের নালার ওপর স্ল্যাব স্থাপন এবং অবৈধ দখলমুক্ত ফুটপাত এখন সময়ের দাবি। অবিলম্বে পথচারীবান্ধব পরিবেশ নিশ্চিত করে সাধারণ মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।এ বিষয়ে বক্তব্য জানতে সাতকানিয়া উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তিনি জেলা পর্যায়ের একটি সভায় ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলার অনুরোধ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page