২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জনগণের কাছে দেওয়া কোনো ওয়াদা আমি খেলাফ করিনি-শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, সমৃদ্ধশালী সাতকানিয়া ও লোহাগড়া গড়তে আমি আপনাদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট চাই। আমি এই এলাকা থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলাম। জনগণের কাছে দেওয়া কোনো ওয়াদা আমি খেলাফ করিনি। প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করেছি।

তিনি বলেন, সরকার থেকে এলাকার উন্নয়নের জন্য যে বরাদ্দ পেয়েছিলাম, তার প্রতিটি টাকার হিসাব আমি একটি জাতীয় দৈনিকে প্রকাশ করেছি। বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্য আজ পর্যন্ত এমন স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি। তিনি গতকাল মঙ্গলবার
সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা চরম নির্যাতনের শিকার হয়েছি। আমাদের এলাকায় আসতে দেওয়া হয়নি। একের পর এক মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের মাধ্যমে আমাদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, অনেককে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে। যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও আমরা কখনো প্রতিশোধের রাজনীতিতে যাইনি। কারণ জামায়াতে ইসলামী প্রতিশোধ নয়, ন্যায়বিচার ও ইনসাফের রাজনীতিতে বিশ্বাস করে।
তিনি বলেন, আমরা চাই শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ। যেখানে মানুষের জান-মাল নিরাপদ থাকবে, তরুণদের কর্মসংস্থান হবে, কৃষক তাদের ফসলের ন্যায্যমূল্য পাবে এবং নারীরা সম্মানের সঙ্গে চলতে পারবে। আগামী দিনে সাতকানিয়া-লোহাগড়াকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছি।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়, সততা ও ইনসাফের প্রতীক। উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পক্ষে থাকতে হলে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

এসময় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, নলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, সাতকানিয়া জামায়াতের সমাজসেবা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সাবেক সভাপতি দিদারুল ইসলাম, সেক্রেটারি আবুল বশর।এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সৈয়দ আহমদ, আব্দুস সাত্তার, মাওলানা আবুল কাশেমসহ স্থানীয় জামায়াত, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page