৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

জনগণের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে: হানিফ এমপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফ উদ্দীন আল-আজাদ,বিশেষ প্রতিনিধি:>>>

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের জন্য দলমত নির্বিশেষে সকল গণমাধ্যমকে সত্যের পক্ষে থেকে জনগণের কল্যানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। তবেই আমরা দেশ ও জনগণের কল্যান বয়ে আনতে পারবো। সোমবার (৩ জুলাই) বেলা ১২টায় কুষ্টিয়ার পিটিআই রোডে মাহবুব উল আলম হানিফ এমপির নিজ বাসভবনের সামনের মঞ্চে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ বছর পেরিয়ে ২১ বছর উদযাপন করা হয়।এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন – বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, অ্যাড. শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, আমজাদ হোসেন রাজু, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ মুসতানজিদ, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। এ সময় বক্তারা বলেন, এনটিভি বাঙালির জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন। এনটিভি সুস্থ বিনোদন আর নিরপেক্ষ দৃষ্টিতে সংবাদ পরিবেশন করে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। এর ধারাবাহিকতায় আগামীতে এনটিভি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি। এনটিভির এই অগ্রযাত্রা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে।এসময় আরো উপস্থিত ছিলেন,কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সম্পাদক সোহেল রানা (জিটিভি ও যায়যায়দিন), বিটিভির কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম, নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান,চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, বৈশাখী টিভির কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, ইন্ডিপেনডেন্ট টিভি কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ, দেশটিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, আনন্দ টিভির কুষ্টিয়া প্রতিনিধি ফিরোজ কাইসার,ভোরের চেতনা বিশেষ প্রতিনিধি এইচ,এম, সাইফ উদ্দীন আল-আজাদ, মোহনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মিলন খন্দকার প্রমুখ। এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page