১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জগন্নাথপুরে গ্রামীন ব্যাংকের উদ্যোগে ১ লক্ষ ১৯ হাজার ৫শ ২৯টি গাছের চারা বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রজাতির ১ লক্ষ ১৯ হাজার ৫শ ২৯টি ফলজ ও বনজ চারাগাছ রোপন করা হয়েছে। মঙ্গলবার গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর শাখায় বৃক্ষ রোপন কর্মসূচি সফল করার লক্ষ্যে এবং গ্রামীন ব্যাংকের সদস্যদের মধ্যে চারা বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ মোশারেফ হোসেন, জোনাল অডিট অফিসার মোঃ নজরুল ইসলাম সরকার,প্রশিক্ষনার্থী জোনাল ম্যানেজার বাবুল মিয়া, জগন্নাথপূর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায়, জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম, নবাগত শাখা ব্যবস্হাপক প্রদীপ চন্দ্র সরকার সহ প্রমুখ।বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট কারো রাতে কিছু বিপদগামি সেনা অফিসার ও স্বাধীনতা বিরোধীদের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন জাতির পিতাসহ তার পরিবারের সকল সদস্যরা। ঐদিনের কালো রাতে বঙ্গবন্ধুর কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাহিরে থাকায় প্রাণে বেচেঁ যান। ঐদিনের কালো রাতে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় গ্রামীণ ব্যাংকের সহকর্মীবৃন্দ , বিভিন্ন কেন্দ্রের সদস্যগণ, এলাকার বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন । পরে জগন্নাথপুর শাখার বিভিন্ন কেন্দ্রের সদস্যদের মধ্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page