২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জগন্নাথপুরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মিথ্যে স্বাক্ষী প্রদানে বাধ্য করায় আদালতে মামলা দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে প্রবাসীর বাড়ির কেয়ারটেকারকে বাড়ির মালিকের বিরুদ্ধে জোরপূর্বক মিথ্যা স্বাক্ষী প্রদানে ১০০ টাকা মূল্যের তিনটি জুডিসিয়াল স্ট্যম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।গত রবিবার আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর জোন আদালতে মামলাটি দায়ের করেন জগন্নাথপুর উপজেলার হাসিমাবাদ গ্রামের মৃত আমিরুল ইসলামের পুত্র মো: নজরুল ইসলাম (৩৯)।মামলা সূত্রে জানা যায়,ইংল্যান্ড প্রবাসী আব্দুল আহাদের বাড়ি ও জায়গা জমি দেখাশুনার কাজ করতেন নজরুল ইসলাম (৩৯)।এরই সুবাধে প্রবাসী আব্দুল আহাদের সাথে আব্দুল গফুর (অপু) গংদের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা মামলায় তিনি বাদী পক্ষের স্বাক্ষী হওয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে আব্দুল গফুর,মাসুক মিয়া, সাঈদ মিয়া ও হাসির আলী।যারা এলাকায় অত্যন্ত উগ্র, দাঙ্গাবাজ ও আইন অম্যান্যকারী লোক হিসাবে পরিচিত।এছাড়াও আব্দুল গফুর গংদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারনা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।এ সকল দাঙ্গাবাজদের বিরুদ্ধে তাকে স্বাক্ষী দেয়ার কারনে ভয়ভীতি ও হুমকি-দামকিসহ প্রাননাশের হুমকি প্রদান করে।নজরুল ইসলাম যদি স্বাক্ষী দেয় তাহলে তাকে প্রানে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে মিথ্যা স্বাক্ষী দেয়ার কথা বলে।এতে রাজি না হওয়ায় আব্দুল গফুর (অপু) গংরা আব্দুল আহাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে নজরুল আসলামকে অবরোধ করে এবং মিথ্যে স্বাক্ষী দেয়ার জন্য এফিডেভিটে স্বাক্ষর করতে বলে।এতে রাজি না হওয়ায় বন্দুক দিয়ে তাকে প্রাননাশের হুমকি প্রদান করে।পরবর্তীতে তাকে একটি গাড়িযোগে অপহরণ করে সুনামগঞ্জ সদরে নিয়ে যায়।অজ্ঞাত স্থানে নিয়ে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তিনটি স্টাম্পে তার স্বাক্ষর নেয়। প্রাণ বাঁচাতে নিরুপায় হয়ে স্বাক্ষর করে নজরুল ইসলাম। স্টাম্পে স্বাক্ষর করার পর ফের গাড়িযোগে আসামীরা তাকে জগন্নাথপুর উপজেলার সুইসগেট এলাকায় নামিয়ে দেয় এবং এই ঘটনা কাউকে জানালে বা মামলা দায়ের করলে তাকে হত্যার হুমকি দেয়া হয়।প্রানের নিরাপত্তার আশায় নজরুল ইসলাম একটি মামলা দায়ের করেন।উক্ত মামলাটি আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসিকে দ্বায়িত্ব প্রদান করেন।এ ব্যাপারে জানতে চেয়ে বার বার ফোন দিলেও বন্ধ পাওয়ায় আব্দুল গফুরের বক্তব্য নেয়া সম্ভব হয় নি।এ ব্যাপারে ডিবির ওসি আমিনুল ইসলাম জানান, মামলার কাগজ হাতে পেয়েছি।বিষয়টিকে গুরুত্ব দিয়ে সঠিকভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু
অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র।
চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার
সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা
উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ

You cannot copy content of this page