২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

ছাদেক আলীর নিম্ন মানের কাজে বাঁধা দেওয়ায় চাঁদাবাজি মামলার হুমকি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজশাহী ব‍্যুরোচীফঃ

সারাদেশে চলছে বর্তমান সরকারের টেকসই উন্নয়নের নানা প্রকল্প। কিন্তুু কতিপয় অসাধু ঠিকাদারের কারণে ব্যাহত হচ্ছে এ টেকসই উন্নয়ন কার্যক্রম। এমনি এক ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার দূর্গম চরাঞ্চলে। উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর বাজার থেকে বাবলু ব্যাপারীর দোকান পর্যন্ত ১.২৫ কিঃমিঃ এলজিইডি প্রকল্পের রাস্তা কার্পেটিং এর কাজ করেন ঠিকাদার ছাদেক আলী। গত (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ রাস্তার নির্মাণ কাজ শেষ হয়। তবে নিম্নমানের এ কাজে স্থানীয়রা বাঁধা দিলে ঠিকাদার পক্ষের একজন চাঁদাবাজি মামলার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা জানান, হাত দিলেই উঠে আসে কার্পেটিং। এছাড়াও রাস্তার পুরুত্বও ঠিক নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের জন্য গণস্বাক্ষর সহ প্রস্তুতী গ্রহন করেছে এলাকাবাসী।

জানা যায়, ছাদেক আলীর নিজস্ব কোন ঠিকাদারি লাইসেন্স নেই। অন্যের কাছ থেকে টেন্ডার কিনে নিম্নমানের কাজ করে লাভ পুষিয়ে নেয়।ঠিকাদার ছাদেক আলীর ব্যাবহৃত মোবাইল ফোনে একাধিক বার কল দিলে তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি মুঠোফোনে উপজেলা ইন্জিনিয়ার কে জানিয়েছি।জানতে চাইলে উপজেলা প্রকৌশলী নূরুল ইসলাম মুঠোফোনে বলেন, এ বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। বর্তমানে আমি ছুটিতে আছি, আগামী রবিবার সরেজমিনে গিয়ে বিষয়টি দেখব।এ ব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, গতকাল আমি এ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহন করেছি। আপনাদের মাধ্যমে এ বিষয়ে অবগত হলাম। ইন্জিনিয়ারের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page