২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ছাতকের প্রধান শিক্ষক বশির উদ্দিনের পরিত্যাক্ত ভবণ নিলাম করে অর্থ আত্মসাতসহ,একই ব্যাক্তি দুই নামে দুই পিতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিন এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।এ ঘটনায় গত ২১ মে ২০২৪ ইং তারিখে জেলা প্রাথমকি শিক্ষা অফিসার বরাবর গ্রামবাসীর পক্ষে মো. ফজল উদ্দিনসহ ৮ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগ সুত্রে জানা যায়,দশঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিন প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতির কারণে পাঠদান কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। তার মন পছন্দসই লোক দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করে ব্যাক্তিসার্থ চরিতার্থ করে আসছেন।বর্তমান নতুন কমিটির সভাপতির নামে যৌথ ব্যাংক হিসাব ট্রান্সফার করার নিয়ম থাকলেও তা না করে বিগত কমিটির সভাপতির নামীয় ব্যাংক হিসাবে লেনদেন করে আসছেন বশির উদ্দিন।বর্তমান সভাপতিকে কোনো কিছু অবগত না করেই অবৈধ স্বার্থ হাসিলের লক্ষে তার মন ইচ্ছাদিন প্রতিষ্টানের অর্থের লেনদেন করে আসছেন।এছাড়াাও প্রধান শিক্ষক বশির উদ্দিন বর্তমান সভাপতির অজান্তে বিদ্যালয়েরর একটি পরিত্যাক্ত ভবন প্রকাশ্যে নিলামে ৭৫,০০০ টাকা মূল্যে বিক্রি করেন।এই টাকা সরকারী ফান্ডে জমা দেওয়ার নিয়ম রয়েছে। গ্রামবাসী জানতে পারেন প্রধান শিক্ষক বশির উদ্দিন ২৩,৫০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারী ফান্ডে জমা দিয়েছেন।বাকী ৫১,৫০০ টাকার বিষয়ে গ্রামবাসী জানতে চাইলে তিনি বলেন এসব বিষয়ে আপনাদের জানার কোনো অধিকার নেই।কিন্তু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে গ্রামবাসী জানতে পারেন ৫১,৫০০ টাকা প্রধান শিক্ষক বশির উদ্দিনের নিকঠ জমা রয়েছে।বিষয়টি প্রধান শিক্ষক বশির উদ্দিনকে জানান গ্রামবাসী।এতে তিনি উত্তেজিত হয়ে বলেন আমি বিভিন্ন সময় উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসার (টিও) সহ অনেককেই চপেটাঘাত করেছি এসব আমাকে বলে কোনো লাভ নেই। এ বক্তব্যের একটি ভিডিও চিত্র গ্রামবাসীর কাছে সংরক্ষিত রয়েছে অভিযোগে উল্লেখ করা হয়।এছাড়াও বিদ্যালয়ের ¯িøপ ফান্ড,রুটিন মেন্টেইনেন্সের টাকা বিদ্যালয়ের উন্নয়ন কাজে না লাগিয়ে প্রধান শিক্ষক বশির উদ্দিন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করে আসছেন।প্রতি বছর প্রাক প্রাথমিকের বরাদ্দের টাকা আসলেও শিক্ষার্থীদের জন্য কোনো ধরনের খেলনা সামগ্রী ক্রয় না করেই তিনি টাকা আত্মসাৎ করে যাচ্ছেন।এ বিষয়ে গ্রামবাসী জানতে চাইলে বশির উদ্দিন গ্রামবাসীকে মামলা হামলার হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে বলেন উপজেলা শিক্ষা কমিটি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার চাচাত ভাই হয়।বেশি কথা বলে লাভ নেই। আমাকে কেউ কিছু করতে পারবেন না।এছাড়াও তিনি সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে শিক্ষকতা পেশার পাশাপাশি আইন পেশাযও নিয়োজিত রয়েছেন।এ বিষয়ে বিগত সময়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়।এমন কি প্রধান শিক্ষক বশির উদ্দিনের জাতীয় পরিচয়পত্রে তার পিতার নাম হারিছ আলী হলেও শিক্ষক নিয়োগ ও নামজারী মোকদ্দমা নং ২৩৩৬/২০০৮ইং মূলে তার পিতার নাম ইছাক আলী উল্লেখ করা হয়েছে। ইছাক আলী ও হারিছ আলী পৃথকভাবে উল্লেখ থাকায় তার শিক্ষা সনদ নিয়ে সন্দেহ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ ব্যাপারে অভিযুক্ত বশির আহমদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগটি অস্বীকার করেন।এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস বলেন,গতকাল (বুধবার) বন্ধ থাকায় অফিসে যাওয়া হয়নি।আগামী রোববার অফিসে গিয়ে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩.০৫.২০২৫

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page