১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ছলচাতুরি না করে আ.লীগের বিচার ত্বরান্বিত করতে হবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্টাফ রিপোর্টার >>> ছাত্র-জনতার টানা দুই দিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় উল্লসিত দেশবাসী। পতিত দলটির বিষয়ে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তের কথা জানানোর পর তাৎক্ষণিক শোকরানা মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বিশাল মিছিল নিয়ে মগবাজার মোড়ে গিয়ে শোকরানা সমাবেশে মিলিত হন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সেখানে হাজির জন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।রাত সাড়ে ১২টার দিকে একটি হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে হ্যান্ডমাইকে দেওয়া বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার চাই। আওয়ামী লীগের বিচার চাই।’ সরকারকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আমরা তাদের ক্ষমতায় বসিয়েছি। তারা আমাদেরই সরকার। এখন ছলচাতুরি না করে আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করতে হবে।’ডা. শফিকুর বলেন, ‘আমরা বলছি না যে, সবাইকে ফাঁসি দিতে হবে। আমরা ন্যায়বিচার চাই। যারা অপরাধী তাদের ফাঁসি দিতে হবে। কোনো অবিচার যেন না হয়। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সরকারের দিকে চেয়ে আছে। তাই ডানে বামে তাকানোর সুযোগ নেই। সরকারকে সামনে চলতে হবে। সোজা পথে চলতে হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করলে জাতি ক্ষমা করবে না। কোনো ধামাচাপা দেওয়ার কূটকৌশল করলে জাতি মানবে না। জুলাই বিপ্লবের মতো প্রয়োজনে জাতি আবার রাস্তায় নেমে আসবে।’গত দুই দিনের আন্দোলনে অংশ নেওয়া সবার প্রতি বিপ্লবী সালাম ও অভিনন্দন জানান জামায়াত আমির। সমাবেশে উপস্থিত ছিলেনÑ ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিম, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, দেলোয়ার হোসাইন, কামাল হোসেন প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page