১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩-এ সেমি ফাইনাল রাউন্ডে লড়ছেন কুড়িগ্রামের ফেরদৌসী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি : 

বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি শো ঐক্য ডট কম ডট বিডি ‘চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩’-এর সেমি ফাইনালে লড়ছেন কুড়িগ্রামের ফেরদৌসী। দেশ-বিদেশের ৩৫ হাজার প্রতিযোগির মধ্যে সেমি ফাইনাল রাউন্ডে লড়ছেন ১৩ জন। আগামী ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইজাজ খান স্বপনের পরিচালনায় চ্যানেল আই’তে সেরা কণ্ঠের সেমি ফাইনাল পর্ব প্রচারের পর থেকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে তাঁকে ভোট করা যাবে।কুড়িগ্রাম শহরের চর হরিকেশের দরিদ্র অটো রিক্সা চালক মোঃ কুদ্দুস আলী’র বড় মেয়ে ফেরদৌসী। তাঁর মা গৃহিনী মজিরন বেগম। ফেরদৌসীর ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল দূর্বলতা। ৭ বছর বয়সেই ব্র্যাক স্কুলে পড়ার সময় থেকেই সংগীত চর্চার পাশাপাশি স্কুল পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন শুরু করেন। পরবর্তীতে কুড়িগ্রাম ললিতকলা একাডেমিতে প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা শুরু করেন। শৈশব থেকেই ফেরদৌসী মূলতঃ লোকসংগীতের শিল্পী হলেও সবধরনের সংগীত পরিবেশন করেন। সে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মজিদা আদর্শ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সেই সাথে জেলা শিল্পকলা একাডেমি, সাম্প্রতিক, প্রচ্ছদ, কুড়িগ্রাম, ভাওয়াইয়া একাডেমিসহ জেলা ও রংপুর বিভাগের ফোক শিল্পীদের সাথে নিয়মিত স্টেজ প্রোগ্রাম করেন। বর্তমানে ঢাকা সরকারি সংগীত কলেজে বি মিউজিক এর লোকসংগীত বিভাগে পড়াশুনা করছেন। সেই সাথে বাংলাদেশ বেতার, রংপুরের পল্লীগীতির একজন তালিকা ভুক্ত শিল্পী।
তাঁর দরিদ্র পিতা মোঃ কুদ্দুস আলী ফেরদৌসী’র সাফল্যে বেশ খুশি। তিনি বলেন, আমার মেয়েকে এখন চ্যানেল আই এর মাধ্যমে দেশ-বিদেশের লোক চেনে। তাঁর অসংখ্য শ্রোতা ও ভক্ত তৈরি হয়েছে। এটা আমাকে পিতা হিসেবে অনেক গর্বিত করেছে। আমি কুড়িগ্রাম জেলাসহ সারাদেশের সংগীত প্রিয় মানুষদের ফেরদৌসীর গান শুনে তাঁকে এসএমএস করার জন্য অনুরোধ করছি।ফেরদৌসী জানান, আমার স্বপ্ন সংগীত চর্চার মাধ্যমেই একজন বড় সংগীত শিল্পী হবার। এই স্বপ্ন বাস্তবায়নে চ্যানেল আইয়ের সেরা কন্ঠ আমাকে একটি বিশেষ প্লাটফর্ম করে দিয়েছে। সেই সাথে এই আয়োজনে বিশেষ করে প্রকল্প প্রধান, পরিচালক ইজাজ খান স্বপন, প্রধান বিচারক সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা, বিশেষ বিচারক উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠ শিল্পী রুনা লায়লা ম্যাডাম আমাকে নানা ভাবে উৎসাহিত করছেন। সকলের দোয়া ও সহযোগিতা পেলে আমি কাক্সিক্ষত স্বপ্ন অর্জন করতে পারবো।কুড়িগ্রামের বিশিষ্ট সাংস্কৃতিকজনরা তৃণমূলের লোকগানের সংগীত শিল্পী ফেরদৌসীকে এসএমএস করার পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য সকলকে আহবান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page