২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চুয়াডাঙ্গার সব উপজেলাতেই নারী ইউ এনও।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন,
জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>

চুয়াডাঙ্গা সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন মোছা. মমতাজ মহল। তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।বুধবার (১৬ আগস্ট) সিনিয়র সহকারী কমিশনার আবু রাসেল স্বাক্ষরিত এক আদেশে তাকে চুয়াডাঙ্গা সদর ইউএনও হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়।চুয়াডাঙ্গা সদর উপজেলায় শামীম ভুঁইয়ার পরিবর্তে মমতাজ মহল ইউএনও হিসেবে বদলির আদেশপ্রাপ্ত হওয়ায় প্রথমবারের মতো সবকটি উপজেলাতেই নারী ইউএনও পাচ্ছেন জেলাবাসী।এর আগে দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার তিনজন ইউএনও ছিলেন নারী। সেই সঙ্গে নতুন করে যোগ হচ্ছেন সদরের নারী ইউএনও।দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বরত আছেন রোকসানা মিতা। তিনি চলতি বছরের ১৯ জানুয়ারি এ উপজেলায় যোগদান করেন। আলমডাঙ্গায় ইউএনও হিসেবে কর্তব্যরত আছেন স্নিগ্ধা দাস। তিনি গত ১৮ জুন থেকে আলমডাঙ্গা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। জীবননগরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক নারী কর্মকর্তা হাসিনা মমতাজ। তিনি যোগ দেন গত ১৯ জুলাই। এরপর গত ১৬ আগস্ট চুয়াডাঙ্গা সদরে বদলি হন নারী ইউএনও মমতাজ মহল। একটি জেলার চার উপজেলাতেই নারী নির্বাহী কর্মকর্তা হিসেবে নারীদের দায়িত্ব পালনের বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন সচেতন মহল। তাদের মতে, এ থেকে নারীর ক্ষমতায়ন ও নারী অগ্রযাত্রার রোল মডেল হতে পারে চুয়াডাঙ্গা। যদিও কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের আলাদা করে দেখার সুযোগ নেই। নারীরাও এখন রাষ্ট্রের গুরু দায়িত্ব পালন করছেন।
এদিকে, রাষ্ট্রীয় রীতিনীতি মেনে আদেশপ্রাপ্ত জেলার সবকটি উপজেলার ইউএনওরা তাদের কর্ম ও মায়া-মমতা দিয়ে স্থানীয় জনসাধারণের মন জয় করবেন বলে প্রত্যাশা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page