৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সালথায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, নানির বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি। গ্যাস সংকটে সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি, অনিশ্চয়তায় প্রায় ২০ হাজার শ্রমিক চন্দনাইশে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার ডাকাতের পিটুনিতে উগান্ডার জনপ্রিয় ফুটবলার ডেভিড ওয়োরির মর্মান্তিক মৃত্যু সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড জিসিসিভুক্ত দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠকে কাতারের অংশগ্রহণ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মিরাজের লড়াকু সেঞ্চুরিতে বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ নদী দূষণ রোধে কোনো অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক:
সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড জিসিসিভুক্ত দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠকে কাতারের অংশগ্রহণ যেকোনো হুমকি মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত: ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া প্রেক্ষাপট: পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের সফট পাওয়ার পুনর্বিবেচনা: একটি কৌশলগত অপরিহার্যতা নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে: নিউজিল্যান্ডে নতুন স্বপ্ন বুনছেন আফগান নারী ফুটবলাররা সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির মাকে বিয়েতে আমন্ত্রণ না জানানোয় চাকরি হারালেন চীনা তরুণ নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় মার্ক জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
     
             

চুয়াডাঙ্গায় চলছে পক্ষ পরিবর্তনের খেলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী রাজনীতিতে ক্ষণে ক্ষণে পরিবর্তন দেখা যাচ্ছে। ক্ষমতাসীন এ দলের নেতাকর্মীদের পক্ষ পরিবর্তনের ঘটনা ঘটছে প্রায়ই। মূলত দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীদের সাথে হাত মেলাচ্ছেন দলের নেতারা। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে পক্ষ পরিবর্তনের এ বিষয়টি বেশি লক্ষ্যনীয়। সে হিসেবে ওই নেতার সূত্র ধরে কর্মীরাও করছেন পক্ষ পরিবর্তন। যদিও এ বিষয়টিকে দলীয় কৌশল হিসেবেই যুক্তি দেখাচ্ছেন নেতারা। সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা স্বেচ্ছাসেবকলীগেরর সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন ও আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার কয়েকটি ইউনিটের নেতৃবৃন্দ পছন্দের সংসদ সদস্য প্রার্থীদের সাথে প্রচারণা শুরু করেছেন। তাদের নেতৃত্বে কর্মীরাও এমপি প্রার্থীদের সমর্থন জানিয়ে প্রচারণায় নেমেছেন। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রায় ৪ বছর ধরে চলে আসা প্রকাশ্য দ্বন্দ্বের অবসান ঘটিয়ে নিজ ঘরে ফিরেছেন। এ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে একাত্মতা জানিয়েছেন। চাচা-ভাতিজার মধ্যে এ বন্ধনকে কেন্দ্র করে উজ্জ্বীবিত হয়ে উঠেছে উভয় পক্ষের কর্মীরা। এতদিন জেলা আওয়ামীলীগ ও যুবলীগ আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করলেও এখন থেকে একসাথেই দলীয় কর্মসূচি পালন করছে। আবার নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন নঈম জোয়ার্দ্দার পক্ষের কর্মীরা।এদিকে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুকে শুরুর দিকে এ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালার সাথে নির্বাচনী কর্মকান্ডে দেখা যায়। গত ৩০ নভেম্বর রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা। সেদিনও প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার সাথে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায় জিপু চৌধুরীকে। এরপর নির্বাচনী প্রচারণা শুরু হলে জিপু চৌধুরী সমর্থকরা আরেক স্বতন্ত্র প্রার্থী ফ্রিজ প্রতীকের এম এ রাজ্জাক খানের সাথে প্রচারণায় নামেন। মূলত তার নেতৃত্বাধীন জেলা স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারন সম্পাদক হাফিজুর রহমানের সাথে গত ২১ ডিসেম্বর আনুষ্ঠানিক বৈঠকের পর প্রচারণায় নামেন স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। এর সাথে যোগ দিয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরাও।
অপরদিকে, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালাকে সমর্থন দিয়েছেন। আফরোজা পারভীন নিজেই এ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। এরপর আফরোজা পারভীন কর্মীদের নিয়ে দিলীপ কুমার আগরওয়ালার সাথে সংহতি জানিয়ে নির্বাচনী কর্মকান্ড চালাচ্ছেন। এছাড়া, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার সাথে আলমডাঙ্গার কয়েকটি ইউনিটের নেতাকর্মীদের দেখা গেছে। গত ২০ ডিসেম্বর আলমডাঙ্গা শহরে পথসভা করেন দিলীপ কুমার আগরওয়ালা। এসময় তার সাথে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ালীগের সাবেক সভাপতি হাসান কাদির গনু, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক তবা, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন বাবু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামিম, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদ হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম খান স্বপন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার ও সম্পাদক কাজী চন্দনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পথসভায় অংশ নিতে দেখা যায়।পক্ষ পরিবর্তন করা একাধিক নেতা জানিয়েছেন, যেহেতু এবার নির্বাচনে বিএনপি নেই সেহেতু আমাদের সভানেত্রী ঘোষনা দিয়েছেন যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবেন। আবার যেকোন প্রার্থীর সাথেই নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া যাবে। এতে কোন বাধা নেই। এজন্য অনেক নেতাই তার পছন্দের প্রার্থীর সাথে একত্মতা জানিয়ে ভোটে নামছেন।নাম প্রকাশ না করার শর্তে আরেক নেতা জানান, এটি আসলে দলীয় সিদ্ধান্ত। দলীয় কৌশল হিসেবেই নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের সাথে যোগ দিচ্ছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তবে যার পক্ষেই কাজ করা হোক না কেন, তিনি তো নিজ দলেরই। এজন্য এতে দলে কোন নেতিবাচক প্রভাব পড়বে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে ২০ মিনিটে সাত বিস্ফোরণ
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page