৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজকের খেলার সূচি ও দেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সেনেগাল জাতীয় দলের ফরোয়ার্ড মোহাম্মদ রাসুলকে দলে ভেড়াল বাংলাদেশ পুলিশ এফসি থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে খেলোয়াড়ের মৃত্যু, আহত ৯ সালথায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, নানির বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি। গ্যাস সংকটে সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি, অনিশ্চয়তায় প্রায় ২০ হাজার শ্রমিক চন্দনাইশে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার ডাকাতের পিটুনিতে উগান্ডার জনপ্রিয় ফুটবলার ডেভিড ওয়োরির মর্মান্তিক মৃত্যু সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক:
সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড জিসিসিভুক্ত দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠকে কাতারের অংশগ্রহণ যেকোনো হুমকি মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত: ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া প্রেক্ষাপট: পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের সফট পাওয়ার পুনর্বিবেচনা: একটি কৌশলগত অপরিহার্যতা নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে: নিউজিল্যান্ডে নতুন স্বপ্ন বুনছেন আফগান নারী ফুটবলাররা সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির মাকে বিয়েতে আমন্ত্রণ না জানানোয় চাকরি হারালেন চীনা তরুণ নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় মার্ক জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
     
             

চুয়াডাঙ্গায় গ্রাম-বাংলার হারিয়ে যেতে বসা ঝাপান খেলা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন,চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>>

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিনোদন ঝাপান খেলা। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে ঝাপান খেলার আয়োজন করা হয়। আজ চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথ পুর গ্রামে ঝাপান খেলা অনুষ্ঠিত হয়। নানা বয়সের মানুষ খেলা দেখতে আসেন। তারা সাপের খেলা দেখে আনন্দ উপভোগ করেন। আর সাপুড়েরা নেচেগেয়ে দর্শক মাতায়।দীননাথপুর গ্রামের যুবসমাজ ও ছাত্র সমাজ এই ঝাপান খেলার আয়োজন করে। কানায় কানায় ভরে যায় সাপ খেলা দেখানো মঞ্চের আশপাশ। দর্শক সাপের হিসহিস শব্দ শুনে পুলকিত হয়। সাপুড়ে হাঁড়ি থেকে সাপ ধরে মঞ্চের ওপর ছেড়ে দেন। সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত সাপুড়েদের সাপ খেলা দেখানো প্রতিযোগিতা চলে। অন্তত ৫০টি গোখরা সাপ দিয়ে তারা খেলা দেখান।চুয়াডাঙ্গার ফাতেমা প্লাজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রোকনুজ্জামান রোকন জানান, কোনো উপলক্ষ্য ছাড়াই এই ঝাপান খেলার আয়োজন করেছেন। মুলত এই ঐতিহ্যবাহী খেলাটি হারিয়ে যেতে বসেছে, তাই ফিরিয়ে আনার চেষ্টা। তিনি বলেন অনেক মানুষ এসেছে। তারা খেলা দেখে আনন্দ পেয়েছে। স্কুল শিক্ষার্থী ইযাসমিন খাতুন জানায়, ঝাপান খেলার কথা শুনে বান্ধুবীদের সঙ্গে নিয়ে এসেছি। সাপের ফণা তুলে খেলা দেখে আনন্দ পেয়েছি।খেলা দেখাতে আসা সাপুড়ে বলেন, বিভিন্ন স্থানে খেলা দেখিয়ে নিজেরা আনন্দ পান, দর্শকদের আনন্দ দিয়ে থাকেন। সাপ খেলা দেখিয়ে তাদের সংসার চলে। তিনি সাপে কামড়ালে দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মনির হোসেনের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব বিশ্বজিৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জনাব বাবুল আক্তার। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিন উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান রোকন, জসিম উদ্দিন সহ স্থানীয় আরো অনেকে। খেলার আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিলেন, রশিদ, সাইফুল, রবিউল, মোশারফ করিম, নজরুল, আক্তার, মনোয়ার হোসেন মুন্না, রিজাউল, হেলাল, রাজু আহমেদ, লিখন ও দীননাথ পুর গ্রামের সাপুড়ে রাকিব। সাপুড়ে রাকিব বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা ধরে রাখাতে এ খেলার আয়োজন করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page