১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ নিরাপদ খাবার নিশ্চিত করতে প্রতি শনিবার রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সমাপ্ত রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণে শিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করবো-এম পি এনাম। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধস্তাধস্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ মেয়ের ভিক্ষার আয়ে চলত শতবর্ষী সাজিরনের জীবন,পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু: সাতকানিয়ায় মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অবস্থিত আশ শেফা হাসপাতাল প্রাইভেট লিমিটেডের চিকিৎসক ও নার্সের অবহেলায় দুই মাস বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা।মানববন্ধনে অংশ নেন সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সর্বস্তরের মানুষ। তারা নিহত নবজাতক জোহরান আহমেদ যুবরাজের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, দায়িত্বরত চিকিৎসক ইফতেখার রিয়াজ চৌধুরী এবং সংশ্লিষ্ট নার্সদের দায়ী করেন।নবজাতকের পিতা মো. জুবাইরুল ইসলাম অভিযোগ করে বলেন, ঠান্ডাজনিত অসুস্থতায় তার দুই মাস বয়সী ছেলেকে আশ শেফা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকের ভুল চিকিৎসা ও নার্সের অবহেলার কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়। একপর্যায়ে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার কথা বলে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।তিনি আরও বলেন, অর্থ সংকটের কারণে হাসপাতালের বিল কিছুটা পরে পরিশোধ করার কথা জানালে শিশুটিকে সময়মতো ছাড় দেওয়া হয়নি। এতে অযথা বিলম্ব হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পথে তার শিশুর মৃত্যু হয়। পরবর্তীতে চট্টগ্রামের চিকিৎসকরা জানান, ভুল চিকিৎসা, অবহেলা এবং সঠিক সময়ে উন্নত চিকিৎসা না পাওয়ায় নবজাতকটির মৃত্যু হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। মানববন্ধন থেকে অভিযুক্ত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ
নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সমাপ্ত
রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি
পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণে শিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করবো-এম পি এনাম।
ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধস্তাধস্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত
মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার।

You cannot copy content of this page