১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চারঘাট-বাঘা আসনের নির্বাচনী সমীকরণে এগিয়ে নৌকা মার্কা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনের নির্বাচনী সমীকরণে এগিয়ে আছে নৌকা মার্কা। প্রতীক বরাদ্দের পরপরই প্রচারনায় নেমেছেন নৌকার প্রার্থী শাহরিয়ার আলম।তিনি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আবারও নির্বাচিত হলে ধারাবাহিক উন্নয়নের ধারা বেগবান হবে বলে আশ্বাস দিচ্ছেন ভোটারদের।অপরদিকে নৌকার নিকট প্রতিদ্বন্দী প্রার্থী রাহেনুল হক রায়হান কাঁচি মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারনায় সক্রিয় ভাবে মাঠে রয়েছেন। রায়হানের সাথে রয়েছেন বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, উপজেলা চেয়ারম্যান এ্যাড.লায়েব উদ্দিন লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী। তবে এখন পর্যন্ত নির্বাচনী সমীকরণে এগিয়ে রয়েছে নৌকা।বাউসা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাউসা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, আমি দীর্ঘ ২০ বছর যাবত এ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। দীর্ঘ সময় ধরে এই দলের সাথে আছি। রাজনৈতিক অঙ্গনে আমার দেখা একজন শ্রেষ্ঠ মানুষ।পররাষ্ট্রপতি মন্ত্রী শাহরিয়ার আলম । তার প্রত্যেকটি বিষয়ে যে জ্ঞান গরিমা। সেই বিষয়টা আমাদের মুগ্ধ করে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উন্নতি ঘটিয়েছেন তা বর্ণনা অতীত। সেটা বর্ণনা করলে বড় একটি প্রবন্ধ রচনা হয়ে যায়। উনি একজন সফল রাজনীতিবিদ। তিনি বাঘা উপজেলার আওয়ামী লীগের সভাপতি। এমন কোন আওয়ামী লীগ নেতা নেই যারা তার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। এমন কোন অসহায় কর্মী নেই যাহারা শারীরিক- মানসিক অর্থনৈতিক ভাবে তার কাছ থেকে সাহায্য পাননি। তিনি এলাকায় এলে সকাল থেকে রাত একটা দুইটা পর্যন্ত সাধারণ মানুষের জন্য কাজ করে থাকেন। তিনি ভাবেন কিভাবে সাধারণ মানুষের পাশে থাকা যায় তাদের দুঃখ দুর্দশা দূর করা যায়। প্রতিটা শীতে বাঘা চারঘাট অসহায় মানুষের জন্য দুই টাক করে কমল নিয়ে আসেন। দেশের যে কোনো ক্রাইসিস মুহূর্ত এলে সাধারণ মানুষের জন্য তিনি চাল, ডাল, তেল দিয়ে সাহায্য করেন।

যাদের চিকিৎসার টাকা নেই তাদের পাশে গিয়ে দাঁড়ান, একজন ব্যক্তির চক্ষু অপারেশনের টাকা নেই, হার্ট অপারেশনের টাকা নেই, তিনি তাদের সর্বোচ্চ অর্থ দিয়ে সহায়তা করে থাকেন। তিনি বাঘা-চারঘাট এর যে উন্নয়নের অবকাঠামোর পরিবর্তন করেছেন তা বিগত ৫০ বছরে হয়নি। কিন্তু শাহরিয়ার আলম একাই তা করেছেন। একটিবার তাকালে দেখবেন, বাঘা- চারঘাটের রাস্তা-ঘাট স্কুল প্রতিষ্ঠান, বাজার। একটিবার আড়ানীর দিকে তাকালে দেখবেন, তিনি নিজ অর্থায়নে একটি শিশু হাসপাতাল গড়ে তুলেছেন, একটি ফায়ার সার্ভিসের জমি কিনে সেখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করেছেন। আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে হাওয়া বইছে, তার বিপক্ষে একজন স্বার্থপর মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি ২০ বছর ধরে মাঠে নেই। বিগত বছরের করোনার ক্রান্তি লগ্নে যখন মানুষ সবাই চিন্তিত, তখন মাননীয় শাহরিয়ার আলম অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু সেই সময় রায়নুল হক রায়হানকে জনগণ পাশে পাননি। আমি বিশ্বাস করি সাধারণ জনগণ আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীককে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী করে দেশবাসীকে জানিয়ে দেবেন।তেঁথুলিয়া পীরগাছা টেকনিক্যান এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ও ভোকেশনাল কলেজের প্রভাষক রাশেদুল হক বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারিতে যে নির্বাচন হতে চলেছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে যে নৌকা প্রতীক দিয়েছেন, আপনারা সবাই নৌকা পতিকে ভোট দিবেন। আপনারা কেন সাহরিয়ার আলম কে ভোট দিবেন। কারণ তিনি একজন সৎ মানুষ,যোগ্য ও ভালো মানুষ। বাঘা চারঘাটের উন্নয়নের জন্য যে প্রকল্প গুলো থাকে সেগুলো থেকে তিনি একটি টাকা পয়সাও নেন না। আপনারা বাঘা চারঘাটের উন্নয়নের দিকে তাকিয়ে তাকে ভোট দিবেন। তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন সামনে আমাদের খেলার একটি স্টেডিয়াম এবং ডাক্তারি লাইনের মেডিকেল এসিস্ট্যান্ট ( ম্যাটস) প্রকল্পটি মাননীয় মন্ত্রীর হাতে রয়েছে। এবং আরেকটি বিষয় তাকিয়ে দেখবেন সেটি হলো আমাদের দীঘা থেকে রাজশাহী, বাঘা, লালপুর ,আব্দুলপুর যেদিকে যাবেন এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা মনে হয় না আর কোন উপজেলায় আছে।এ জনপদে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হওয়ার পরেও অজানা কারণে সাধারণ ভোটারদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে আসন্ন এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এর পরাজয়ে এই জনপদের উন্নয়ন ব্যাহত হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। আসন্ন রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনে ৬ জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শাহরিয়ার আলম এবং কাঁচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান এর মধ্যে এবারের ভোট যুদ্ধে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে মনে করেন সাধারণ ভোটাররা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page