২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

চাটখিল উপজেলার সাহাপুর বাজারে জেনারেটরের শর্ট সার্কিটে পুড়ল ৮ দোকান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>> শনিবার (৮ জুন) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সাহাপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।তবে ফায়ার সার্ভিস বলছে ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজারের জলিলের জুতা দোকান ও জোটন বাবুর জুয়েলার্স দোকানের পিছন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা সেখানে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।ততক্ষণে তিনটি মদি,১টি জুলেয়ার্স,১টি জুতা দোকানসহ অন্তত আটটি দোকান পুড়ে গেছে।চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কালাম জানান,ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এর আগে ৮টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়।অগ্নিকান্ডের সময় বাজারে বিদ্যুৎ ছিলনা।তখন বৈদ্যুতিক জেনারেটর চালু ছিল।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page