২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

চাটখিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>> শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোক র‍্যালি আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার চাটখিল আলিয়া মাদ্রাসা মার্কেটের সামনে থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোকর‍্যালি নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাটখিল দক্ষিণ বাজার সোনালী ব্যাংকের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।সংক্ষিপ্ত পথসভায় পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ।আরো বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক শামছুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ জাহান রানা,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন, আনিছ আহমেদ হানিফ, শাহজাহান খান সাজু প্রমুখ।শোকর‍্যালিতে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন স্বপন, নুর নবী কমিশনার,উপজেলা যুবদলের সুলতান বাবর,সাইফুল ইসলাম জগলু,যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু,শ্রমিকদলের আহবায়ক মোঃ দুলাল, সদস্য সচিব মাসুদ হাজী,তাঁতীদলের আহ্বায়ক আনোয়ারুল আজিম সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বক্তারা বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তি যুদ্ধে অবদানের কথা স্মরণ করিয়ে বলেন ১৯৭১সালের ২৫মার্চ পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালিয়েছে।সে সময় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ গ্রহণ করে শত্রু মুক্ত করে দেশকে স্বাধীন করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page