২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

চাটখিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ দোকান, ২২টি অটোরিকশা ও ২টি সিএনজি পুড়ে ছাই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুনে ওই বাজারের ৩২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।আগুনে পুড়েছে গ্যারেজে থাকা ২২টি ব্যাটারি চালিত অটোরিকশা ও ২টি সিএনজি চালিত অটোরিকশা।মঙ্গলবার সকাল ৭টার দিকে দশঘরিয়া দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে চাটখিল ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে দক্ষিণ বাজারের পাটিঘর এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।মুহুর্ত্বের মধ্যে আগুন দ্রুত চারদিকের দোকানে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে মুদি, কসমেটিকস,মনোহারী,কয়েকটি গোডাউন,হকারদের গোডাউন, ভ্যারাইটিজ ও একটি গ্যারেজ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চাটখিল ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এর আগে ৩২টি দোকান,২২টি অটোরিকশা ও ২টি সিএনজি পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত লোকজন ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।চাটখিল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. আবুল কালাম বলেন, ‘আমরা চাটখিল ও রামগঞ্জের দুটো ইউনিট একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি আমাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।আমরা ক্ষতিগ্রস্ত ২৭টি দোকানের তালিকা তৈরি করেছি। তদন্ত শেষে ক্ষতির পরিমান জানা যাবে।চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেছেন।যে পরিবারগুলো আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খোঁজখবর নিয়েছি।আমরা সরকারি সহায়তা ছাড়াও স্থানীয় বিত্তবানদেরকেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page