২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

চাটখিলে পানিবন্দি আশ্রয়কেন্দ্র প্রবাসী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে খাবার বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল প্রতিনিধি>>> ফেনীর উজানের পানিতে নোয়াখালীর চাটখিলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।এতে পানিবন্দি রয়েছে উপজেলার প্রায় ২ লাখ মানুষ।বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।তাই নোয়াখালীর চাটখিলে প্রবাসী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর ছেড়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করেন।প্রবাসী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যেগে মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে।বুধবার দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল সরকারী প্রাথমিক বিদ্যালয়,ফয়েজুর নেছা মহিলা দাখিল মাদ্রাসা,দারুল মারুফ কাওমি মাদ্রাসা লোকমানের বাড়ি আশ্রয় কেন্দ্রে স্থানীয় বিএনপি সহ-যুগি অঙ্গসংগঠন ও প্রবাসীদের অর্থায়নে গত বৃহস্পতিবার থেকে দুপুর ও রাতের তৈরি খাবার বিতরণ করে হইতেছে।প্রবাসী পাটোয়ারী গ্রুপ,ফয়েজ-রাজু গ্রুপ,চৌধুরী গ্রুপ,জুনিয়র প্রবাসী ও উপজেলা যুবদলের নেতা স্বেচ্ছাসেবী কাউসার হামিদ মিন্টু, হুমায়ন কবির হিরন,মমিনুল ইসলাম রনি,মোঃ জাবেদ,সোহাগ, ফয়সাল,কুদ্দুস,লিটন সহ স্থানীয় বিএনপি অঙ্গসংগঠন ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে ৪টি আশ্রয় কেন্দ্রে খাবারের আয়োজন করা হয়।দায়িত্বশীল স্বেচ্ছাসেবক মিন্টু অভিযোগ করে বলেন,উপজেলার খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ও উপজেলা প্রশাসন থেকে আমরা ৪টি আশ্রয় কেন্দ্রের জন্য কোন সাহায্যের বরাদ্দ পাইনি।তিনি আরো বলেন নাহারখিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র কর্মকার ও ফয়েজুন নেছা মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ওমর ফারুক এর প্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার থেকে আশ্রয় কেন্দ্র চলছে, তারা আশ্রয় কেন্দ্রে কোন খাবার না দিতে মানুষকে নিষেধ করছে।এ ব্যাপারে ওমর ফারুক বলেন আমার দ্বারা আশ্রয় কেন্দ্রের কোন উপকার হয়নি অপকার ও হয়নি।বিমল চন্দ্র কর্মকার বলেন আশ্রয়কেন্দ্রে খাবার দেওয়া নিষেধ করা আমার ঠিক হয়নি।আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতেছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page