২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

চাটখিলে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই প্রবাসীর বসত ঘর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি।।

নোয়াখালীর,চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দর পুর আফছার উদ্দীন পাটওয়ারী বাড়ির,মৃত আবুল হোসেন পাটওয়ারী ছোট ছেলে, প্রবাসী সুমন পাটোয়ারীর বসত ঘর ও ছাগলের খামারে মধ্যে রাতে আগুন লাগার ঘটনা ঘটে।
প্রবাসী সুমনের ”মা”ছাবিদা বেগমের জানান, রবিবার(১৪ই মার্চ) রাত ১২.১৫ মিনিটের সময়, কে বা কাহারা সুমনে ছাগলের শেডের পাশদিয়ে দৌড়ে পালানোর শব্দ শুনে আমি ঘর থেকে বের হয়ে দেখি বসত ঘরের সাথে থাকা ছাগলের শেড আগুনের লেলিহেন শিখায় জ্বলছে। তখন সুমনের স্ত্রী সন্তান সহ পরিবারের অন্য সদস্যরা ঘুমে ছিল। আগুনের ভয়াবহতা দেখে আমি চিৎকার শুরু করলে সবাই ঘুম থেকে উঠে। আমি তাড়াতাড়ি ছাগলের শেডের দরজা খুলে দেই এবং একটি ছাড়া বাকি ছাগল গুলোকে বের করে আনতে সক্ষম হই। মুহূর্তে আগুন বসত ঘর, রান্না ঘর ও গরুর জন্য ‘নতুন’ করে তৈরি করে রাখা শেডে ছড়িয়ে পড়লে। বাড়ির লোকজনের আর্তচিৎকারে আশপাশের সবাই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের দুইটি টিম ছুটে আসেন এবং ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টার ফলে আগুন নেভাতে সক্ষম হলেও ইতোমধ্যে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে জনমানুষের হতাহতের কোন ঘটনা ঘটেনি। এতে সুমনের বসত ঘর,ছাগল রাখার শেড, গরু রাখার শেড,রান্না ঘর সহ মোট চারটি ঘর সম্পুর্ণ বাষ্মীভূত হয়ে যায়। ঘরের আলমিরা, শো-কেইস,সোফা, ফ্যান,ফ্রিজ ও ঘরে থাকা নগদ টাকা সহ যা কিছু ছিল সব পুড়ে ছারখার হয়ে যায়। অগ্নিকান্ডে ছাগলের শেডে আটকে যাওয়া একটি গর্ভবতী ছাগল পুড়ে মারা যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয় বলে তিনি জানান।তিনি আরো বলেন , পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলের বসত ঘর ও ছাগলের খামারে আগুন দেওয়া হয়েছে। আমি এর সুস্থ তদন্তপূর্বক বিচার দাবি করছি।এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি আমাদের থানার পাশে হওয়ায় রাতেই আমাদের টিম গিয়ে আগুন নেভাতে সহযোগিতা করেন। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। যদি ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন তদন্তপূর্বক ব্যবস্থা নেব।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া শোক প্রকাশ করে বলেন, সরকারের পক্ষ থেকে যদি কোন সহযোগিতা করার সুযোগ হয় তবে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

You cannot copy content of this page