৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত। বিয়ের প্রলোভনে সম্পদ আত্মসাৎ, প্রাণনাশের ঝুঁকিতে মৌসুমি জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন খাগড়াছড়ি পানছড়িতে ৫ মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় প্রীতিলতার ১১৬তম জন্ম দিনে সংসদ এনাম। কাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা ২০ হাজার টাকা পটিয়া স্কুলের তালা ভেঙে ১৭টি সিপিইউ ভাংচুর ও ২টি মনিটর চুরি। রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চাটখিলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ (নোয়াখালী) চাটখিল প্রতিনিধি >>> অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮আগষ্ট) দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র‍্যালি চাটখিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুকুরে গিয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভায় আয়োজন করা হয়।উপজেলা মৎস্য অফিসার মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাত হোসেন,পৌরসভা বিএনপির সদস্য সচিব এহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মহিন তপদার প্রমুখ।র‍্যালি ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মৎস্য চাষী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান কে সম্মাননা ক্রেস্ট ও স্থানীয় মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “খাল-বিল থেকে হারিয়ে যাওয়া দেশীয় মাছ ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। দেশীয় মাছ সংরক্ষণে রিং জাল ব্যবহার বন্ধ করতে হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page