১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

চাটখিলে উদয়ন এয়ার ইন্টারন্যাশনাল ও ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে হজ্জ যাত্রীদের অংশগ্রহণে সরকার অনুমোদিত হজ্জ ট্রাভেল এজেন্সি উদয়ন এয়ার ইন্টারন্যাশনাল (হজ্জ লাইসেন্স নং-১০৯) এবং ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনাল (হজ্জ লাইসেন্স নং-০৭২৭)-এর উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ এপ্রিল) চাটখিল পৌর বাজারের স্কাইভিউ রেস্টুরেন্টে আয়োজিত এ কর্মশালায় শতাধিক হজ্জ যাত্রী অংশগ্রহণ করেন। অভিজ্ঞ ওলামায়ে কেরাম হজ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, নিয়ম-কানুন ও করণীয় সম্পর্কে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে বক্তারা কোরআন ও সুন্নাহর আলোকে হজ্জের হুকুম-আহকাম ব্যাখ্যা করেন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে হজ্জের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্জ আদায় করে এবং অশ্লীলতা ও গোনাহ থেকে বিরত থাকে, সে হজ্জ শেষে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। আর কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয়।”ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আবু জাহেদুল আমিন টিপুর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক মাওলানা সাখাওয়াত উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এক্স জামিয়া ওসমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ।প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাসুম বিল্লাহ, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আহমদী এবং জামেয়া ওসমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হারুনুর রশিদ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, নোয়াখালী জেলা বিএমএর সভাপতি আলহাজ্ব ডা. এমএন নোমান, ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের হজ্জ পরিচালক ও ইসলামিয়া ডায়াবেটিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা রহমত উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।কর্মশালায় অংশগ্রহণকারী হজ্জ যাত্রীরা জানান, হজ্জে যাওয়ার পূর্বে এ ধরনের প্রশিক্ষণ তাদেরকে শুদ্ধ ও সঠিকভাবে ফরজ ও সুন্নত পালনে সহায়তা করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page