৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চাটখিলে ঈদ উপলক্ষে অসচ্ছলদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হাসানা রিসার্চ এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং মরহুম মাওলানা আব্দুল হাই (রহ.) ট্রাস্টের যৌথ উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রমিস আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসানা রিসার্চ এন্ড ওয়েলফেয়ার এবং মরহুম মাওলানা আব্দুল হাই (রহ.) ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হাসনাত মুহাম্মদ মর্তুজা।এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক আবুল বারাকাত, হালিমা দিঘীরপাড় সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির, প্রমিজ স্বেচ্ছাসেবী যুব ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page