১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

মোংলায় এনজিওতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মো: শাহ আলম ও সপ্না মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে কোনো সুরাহা হয়নি।অভিযুক্ত মো: শাহআলম মিঠাখালি ইউনিয়নের গোয়ালিরমেঠ এলাকার মজিবর খাঁ এর ছেলে এবং একই ইউনিয়নের মৌখালী এলাকার রবীন্দ্রনাথ মন্ডলের স্ত্রী সপ্না মন্ডল।অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা একটি এনজিও প্রতিষ্ঠানের সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। ভুক্তভোগীরা তাদের পূর্ব পরিচিত ছিলো। ভুক্তভোগীদের এনজিওতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টাকা হাতিয়ে নেয়। এর পর থেকে অভিযুক্তরা মোবাইলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের কথা বলে তালবাহানা করে যাচ্ছে। এমনকি চাকরীর জন্য সার্টিফিকেট বানিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

শাহ আলম ও সপ্না মন্ডলের কাছে ভুক্তভোগীরা চাকরী/ টাকা চাইতে গেলে তাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। এমনকি ভুক্তভোগীদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিবে বলে হুমকি দেয়।ভুক্তভোগী সাথী মন্ডল বলেন, আমি একজন দরিদ্র পরিবারের মেয়ে। আগে বয়স্ক শিক্ষার স্কুলে সুপারভাইজার ছিলাম সেই থেকে সপ্না ও শাহআলমের সাথে পরিচয়। একপর্যায় তারা আমাকে তাদের একটি এনজিওতে চাকরী দেবার কথা বলে আমার কাছ থেকে দশ হাজার টাকা নেয়। এখন আমাকে চাকরীও দেয় না টাকাও দেয়না।ভুক্তভোগী ফরিদা পারভীন বলেন, আমাকে এনজিওতে চাকরী দেবে বলে আমার ভ্যান চালক স্বামীর কাছ থেকে ৩৪ হাজার টাকা নেয়। আমাদের সুখের কথা চিন্তাকরে এই প্রতারক মহিলার খপ্পরে পরে আমার স্বামী তাকে সুদে টাকা এনে দেয়। এখন আমাদের নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম।এ বিষয়ে অভিযুক্ত শাহ আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন এবং চাকরি দেওয়ার কথা জানতে চাইলে তিনি বলেন আমি মোংলার সুপারভাইজার না আমি তো রামপালের সুপারভাইজার। আমার সাথে এদের সাথে কোন সম্পর্কই নাই। আমাকে যদি কোন দপ্তর নক করে আমি অবশ্যই যাবো।উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, চাকরীর না দিয়ে প্রতারণা করে টাকা আত্মসাত সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তপূর্বক এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page