১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চাকুরীর টাকা ফেরত চাওয়ায় দোকানপাট-ঘরবাড়ি ভাঙলো দূর্বৃত্তরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নে চাকরির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মোঃ ফারুক হোসেনের ঘরবাড়ি ও মোঃ রফিকুল ইসলামের দোকানপাঠ ভাঙচুর করছে দূর্বৃত্তরা।এসময় রফিকুল ইসলাম ও ফারুক হোসেনের প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি করে।

শুক্রবার ১৮ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে উপজেলার হোলোখানা ইউনিয়নের লক্ষিকান্ত ঠগের হাট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,ঠগের হাট গ্রামের লক্ষীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ হোসেন ও প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান একই গ্রামের মোঃআইয়ুব আলীর ছেলে মোঃ ফারুক ইসলামের কাছ থেকে ৪র্থ শ্রেনির কর্মচারী পদে চাকুরী দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা নেন।তিন বছর ধরে টাকা না দিয়ে টালবাহানা শুরু করে।ওই টাকা ফেরত চাওয়া নিয়ে গ্রামে একাধিক শালিস বৈঠক করা হয়।গতকাল আবার শালিস বসলে সমধান না করে আজাদ হোসেন বৈঠক থেকে উঠে নিজেকে মারধর করেছে বলে এলাকায় অভিযোগ তোলেন।এ ঘটনাকে কেন্দ্র করে আজাদ হোসেন শুক্রবার সকালে ভারাটে সন্ত্রাসী ডেকে রফিকুল ইসলামের দোকানপাঠ ও ফারুকের ঘরবাড়িতে হামলা চালায়।এ ঘটনা মোঃ ফারুক হোসেন ৯৯৯ ফোন দেয়।পুলিশ আসার আগে দূর্বৃত্তরা রফিকুল ও ফারুকের তিনটি বাড়ি আসবাবপত্রসহ আনুমানিক ৪০ লাখ ও নগদ অর্থ ১০ লাখ মোট ৫০ লাখ টাকার ক্ষতি করে পালিয়ে যায় । এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় মামলাটি প্রক্রিয়াধীন।

প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, আমি জানি না।আমি নামাজে যাচ্ছি। যার সাথে এ ঘটনা তার সাথে (আজাদ মাস্টারের) সাথে সাথে কথা বলেন।

এ বিষয়ে আজাদ হোসেনকে একাধিক বার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদুর রহমান বলেন,এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসে নাই।অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page