৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
লোহাগাড়ার লড়াকু যোদ্ধা তামিমের ওপর সন্ত্রাসী হামলা-শাহজাহান চৌধুরীর নিন্দা সাতকানিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টা ৩ দিনেও ধরা পড়েনি আসামিরা রাজীবপুরে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ দুই জন আটক। দেশে আর কোচিং সেন্টার চলবে না : শিক্ষামন্ত্রী ছুটি ছাড়া অনুপস্থিতি ও আন্দোলনে উসকানি দিলে হারাতে হবে সরকারি চাকরি ট্রাম্পর কথাবার্তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো বললেন মার্কিন সিনেটর ট্রাম্পের হুমকির পর জয়শঙ্করকে ফোন করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী আরো ৪ জাহাজ চট্টগ্রামে স্বীকৃত জুলাইযোদ্ধা তামিমের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা, তরুন সমাজে তীব্র প্রতিক্রিয়া একদিন বয়েসের খেয়ালে,
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> চিত্র বিচিত্র >> জীবন গল্প >> দেশজুড়ে >> বিনোদন >> ব্যবসা ও বানিজ্য >> রাজনীতি >> শীর্ষ সংবাদ >> সিলেব্রিটি >> সোস্যাল মিডিয়া
  • চাকুরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকুরি দিতে হবে -তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী
  • চাকুরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকুরি দিতে হবে -তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিবেদক

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে। বর্তমানে এই খাত থেকে দেশে দেড় বিলিয়ন ডলার আয় হয়েছে। এধরণের স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন তরুণ-তরুণীদের সম্ভাবনার নবদিগন্ত উন্মোচিত হবে। চাকুরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকুরি দিতে হবে।তিনি আজ (শুক্রবার) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন এবং জেলার স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য বর্তমান সরকার ২০০৯ সাল থেকে আইসিটি সেক্টরে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। তার সুফল দেশের জনগণ ভোগ করছে। দেশে ১৩ হাজার স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। সাড়ে ছয় লাখ তরুণ-তরুণী ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছে। বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫৬ লাখ থেকে ১৩ কোটিতে উন্নীত হয়েছে। তিনি বলেন, বাগেরহাটে তিন একর জমির ওপর ১৬ তলা বিশিষ্ট একশত ৭০ কোটি টাকা ব্যায়ে আইটি সেন্টার নির্মাণ করা হবে। বাগেরহাট জেলার পাঁচশত ৪০ জন নারী উদ্যোক্তাকে ফ্রি প্রশিক্ষণ দিয়ে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে এ অঞ্চলের মানুষের বেকারত্ব নিরসণ হবে বলে তিনি আশা করেন।মেলার উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এ এম রফিকুন্নবী ও বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। স্বাগত বক্তব্য রাখেন লানিং এন্ড আর্নিং ডেভেলপমেন্টের প্রকল্প পরিচালক মোঃ হুমায়ুন কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক কুমনের প্রধান নেহাল বিন হাসান।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জেলার ৪০জন স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে ৫০ হাজার টাকা করে ২০ লাখ টাকার অনুদানের চেক এবং সফল ১০ জন উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।পরে প্রতিমন্ত্রী হযরত খানহাজান আলী (রা:) মাজার জিয়ারত ও ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেন। বিকালে তিনি বাগেরহাট যদুনাথ স্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগদান, বাগেরহাট সদরে মুনিগঞ্জ শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন এবং বাগেরহাট সদরে চিরুলিয়া স্কুল এন্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অব ফিউচারের কার্যক্রম পরিদর্শন করেন।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page