২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চাঁদপুরের পারিবারিক কলহের জেরে আপন চাচাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী মা ও ছেলে গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।নিহত ভিকটিম মোঃ ফারুক হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সহদেবপুর এলাকার বাসিন্দা। নিহত ভিকটিম স্থানীয় সাচার বাজারে একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করে সংসার পরিচালনা করে আসছিল। ভিকটিমের আপন ভাতিজা মোঃ শরীফ হোসেন এর কোন কাজকর্ম না থাকায় ভিকটিম সাচার বাজারের একটি দোকানে কাজের ব্যবস্থা করে দেয়। পরবর্তীতে শরীফ হোসেন নিয়মিত কাজে না গেলে দোকান মালিক ভিকটিম ফারুক হোসেনের নিকট তার ভাতিজার কাজে অনুপস্থিত থাকার কারণ জানতে চায়। গত ০২ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে ভিকটিম ফারুক হোসেন ভাতিজা শরিফকে কাজে যাওয়ার জন্য বললে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে ফাতেমার উস্কানিতে ছেলে শরীফ হোসেন ক্ষিপ্ত হয়ে চাচা ফারুক হোসেনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশী লোকজনের সহায়তায় ভিকটিমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ভিকটিম মোঃ ফারুক হোসেনের অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে ভিকটিমের অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হৃদরোগ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম ফারুক হোসেন গত ০৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ মৃত্যুবরণ করেন।উক্ত ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চাঁদপুর জেলার কচুয়া থানায় ০২ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ-০৩ সেপ্টম্বর ২০২২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা দায়ের করার পর থেকে এজাহার নামীয় প্রধান আসামি মোঃ শরিফ হোসেন এবং তার মা ফাতেমা বেগম আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার পলাতক প্রধান আসামি মোঃ শরিফ হোসেন এবং তার মা ফাতেমা বেগম আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মবেশে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১৯ অক্টোবর ২০২৩ ইং তারিখ আনুমানিক ১৭৩০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ শরিফ হোসেন (২০), পিতা-নবীর হোসেন এবং ২। মোছাঃ ফাতেমা বেগম (৩৮), স্বামী-নবীর হোসেন, উভয়ের সাং-সহদেবপুর, থানা-কচুয়া, জেলা-চাঁদপুরদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা সূত্রে বর্ণিত হত্যা মামলার পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চাঁদপুর জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page