২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

চসিকের সাথে বিআরটিসির চুক্তি, কোটি টাকা সাশ্রয়ের আশা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মাধ্যমে যানবাহন মেরামতের মাধ্যমে প্রতি বছর কয়েক কোটি টাকা সাশ্রয় করার আশা দেখছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ উপলক্ষে প্রতিষ্ঠান দুটির মাঝে সমঝোতা স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশের প্রথম সিটি কর্পোরেশন হিসেবে চসিক বিআরটিসির সাথে গাড়ি মেরামতের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। বিআরটিসির মাধ্যমে চসিকের গাড়িগুলো সবচেয়ে সেরা মানের সেবা পাবে যা চসিকের বর্জ্য ব্যবস্থাপনাকে করবে আরো গতিশীল, সাশ্রয় হবে বিপুল রাজস্ব।“এ চুক্তির আওতায় আমাদের বর্জ্য ব্যবস্থাপনা ও দাপ্তরিক কাজে ব্যবহৃত গাড়িগুলো মেরামত করবে বিআরটিসি। প্রাথমিকভাবে চুক্তির আওতায় ১৫৭ টি বর্জ্যের গাড়ি মেরামত করা হবে, ধীরে ধীরে চসিকের ৬০১ টি গাড়ির সবগুলোই বিআরটিসি মেরামত করবে। ফলে, আমাদের অনেকগুলো অচল গাড়ি সচল হবে ফলে গাড়ির আয়ু বৃদ্ধি পাবে, বাহির থেকে কম সংখ্যক গাড়ি ভাড়া নিতে হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান কাজ করায় গাড়ি মেরামতের ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে। এ চুক্তির ফলে চসিকের প্রতি বছর কয়েক কোটি টাকা সাশ্রয় হবে।”অনুষ্ঠানে চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ আকবর আলী, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের। বিআরটিসির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও হিসাব) ড. অনুপম সাহা, মহাব্যবস্থাপক মেজর মো. জাহাঙ্গীর হোসেন আজাদ, ম্যানেজার মো. মফিজ উদ্দিন, মো. জুলফিকার আলী। আরো উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর শৈবাল দাস সুমন, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, ঝুলন কুমার দাশসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page