১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চলাচলের রাস্তা বন্ধ ও পুকুরের পানি ব্যবহার নিষেধাজ্ঞায় উপজেলা ভবন ঘেরাও করেছে সাধারণ জনগণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবান সদর উপজেলার দীর্ঘদিন যাবত একই চলাচলের রাস্তা সাধারণ জনগণ চলাফেরা করার জন্য খোলা ছিল সাধারণ জনগণ চলাফেরা করতো  এবং একটি পুকুর রয়েছে যা অত্র এলাকার সাধারণ জনগণের দৈনন্দিন জীবনে  অত্যন্ত গুরুত্বপূর্ণ । একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে গেইট নির্মাণ করে সাধারণ মানুষের চলাচলে বাধা ও পার্শ্ববর্তী পুকুরের পানি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে  এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা ভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, উপজেলা সদর সংলগ্ন এলাকায় একটি গেইট বসিয়ে জনসাধারণের দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে পাশের একটি পুকুর, যেটি স্থানীয় জনগণ বহু বছর ধরে ব্যবহার করে আসছে, সেটি ঘিরে ফেলে পানি ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়। এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “আমাদের চলার পথ কেটে নেওয়া হয়েছে। পানি সংগ্রহের একমাত্র উৎস বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের উচিত জনগণের দিকটি আগে বিবেচনা করা।বিক্ষোভ চলাকালে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থীসহ শত শত মানুষ অংশ নেয়।সাধারণ জনগণের দাবি চলাচলের পথ খুলে দিতে হবে।পুকুরের পানি ব্যবহারের সুযোগ ফিরিয়ে দিতে হবে।প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।ঘণ্টাব্যাপী চলা এ ঘেরাও কর্মসূচির সময় উপজেলা ভবনের সামনের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। তবে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।পরে বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপে বসেন। তিনি পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং একটি তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেন।স্থানীয় সমাজকর্মী ও সচেতন মহল এ ঘটনায় প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা কামনা করেন। তারা বলেন, “জনস্বার্থ রক্ষা করেই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া উচিত। জনগণকে না জানিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ আত্মঘাতী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page