১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা জাতীয় ও আন্তর্জাতিক কৃতিত্বে কাট্টলী সিটি কর্পো: গার্লস স্কুল এন্ড কলেজ! বাবার মৃত্যুতে শোকাচ্ছন্ন মেসি, পাশে দাঁড়াতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেনি ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল সাভারে ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ: পীরগাছা থানার চার পুলিশ সদস্য প্রত্যাহার
আন্তর্জাতিক:
কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিউবায় সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র: নতুন নেতা খুঁজছে ট্রাম্প প্রশাসন ড্যানিউব নদীর পানি কমে যাওয়ায় বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ
     
             

চবি শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রী-বর্তমান ও ভবিষ্যত তোমাদের, নিজকে গড়ে নাও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>

চট্টগ্রাম, ২১ জ্যৈষ্ঠ (৪ জুন) :শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়(চবি)সহ সকল তরুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, সময় এখন তোমাদের। বর্তমান তোমাদের, ভবিষ্যতও তোমাদের। কাজেই তোমরা ঠিক করে নাও নিজকে কিভাবে গড়ে তুলবে। মানবতাবোধ মমত্ববোধ ইতিহাসবোধ জাগ্রত করে দেশপ্রেমের মন্ত্রে উদ্দীপ্ত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে নিজেকে ও দেশকে এগিয়ে নেবে- না পেছনে পড়ে থাকবে। তিনি বলেন, বিশ^বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের শুধু সনদ দিয়ে ছেড়ে দিলে হবে না, তাদেরকে বাস্তব জীবনের কর্মোপযোগি করে তুলতে হবে। দশ বিশ বছর পূর্বের গতানুগতিক জ্ঞান না দিয়ে সময়োপযোগি কর্মমূখি জ্ঞান দিতে হবে।মন্ত্রী আজ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে বিশ^বিদ্যালয় আয়োজিত ‘‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। খ্যাতনামা ইতিহাসবিদ ও বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসির মামুন সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।মূল প্রবন্ধে বলা হয়-অনেক প্রফেসর বিভিন্ন বিষয় নিয়ে থিসিস করেন কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোন থিসিস হয়নি। জাতীয় চার নেতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর যদি হয়েও থাকে তা সংখ্যায় এতো নগন্য যে উল্লেখ করার মতো নয়। কাজেই বঙ্গবন্ধু গবেষণা, বঙ্গবন্ধু চর্চা, তার আদর্শ ধারণ ও লালন বাড়াতে হবে। এতে দুঃখ করে বলা হয় – অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের  বাংলা সাহিত্য বা ইতিহাসের মতো বিভাগ থাকেনা। এসব বিশ^বিদ্যালয় ইংরেজিতে পড়তে ও পড়াতে বাধ্য করে। এমন অপচর্চা বন্ধ করতে হবে। বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, পদার্থ ও রসায়নের মতো বিষয়গুলো বাধ্যতামূলক করতে হবে। তবেই তরুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনে বঙ্গবন্ধুকে ধারণ ও লালন করতে পারবে। প্রবন্ধকার আফসোস করেন বলেন, বর্তমানে লিয়াজোঁ আর লেজুড়বৃত্তির রাজনীতি শিক্ষকদের মধ্যে ঢুকে পড়েছে। পদ পদবীর জন্য শিক্ষকরা এদিক সেদিক দোড়ঝাঁপ করেন। এ চর্চা বন্ধ করতে হবে। প্রকৃত বঙ্গবন্ধু প্রেমিক দুঃসময়ের কান্ডারীদের শক্ত করে আঁকড়ে রাখতে হবে।শিক্ষামন্ত্রী বলেন, সকলের মধ্যে ইতিহাসবোধ থাকা জরুরি। না হলে শেকড়কে অস্বীকার করা হয়। তিনি বলেন, বঙ্গবন্ধু বহু আগ থেকে স্বাধীনতার জন্য কাজ করেছেন। কমরেড মনি সিংসহ অনেকে এ বিষয়ে বলেছেন। বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবন স্বাধীন বাংলাদেশ গড়তে ব্যয় করেছেন। কেননা তিনি বুঝতে পেরেছিলেন পাকিস্তান কাঠামোর মধ্যে থেকে বাংলাদেশের অধিকার আদায় হবে না।শিক্ষামন্ত্রী আরো বলেন, বিশ^বিদ্যালয়গুলোকে লেজুড়বৃত্তি পরিহার করে মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার তীর্থস্থান হয়ে উঠতে হবে। জ্ঞানদানের পাশাপাশি নতুন জ্ঞান সৃষ্টির প্রচেষ্টা জোরদার করতে হবে। নতুন নতুন গবেষনা ও তার ফলাফল দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের তৈরি করতে হবে। তাদের মধ্যে শেখার দক্ষতা তৈরি করে দিতে হেব। তিনি বলেন, আগামী জুলাই থেকে বিশ^বিদ্যালয়ের শিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে। কাজেই সবাইকে প্রশিক্ষিত হতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, অনেকে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট নিয়ে দুঃখ করেন। প্রকৃতপক্ষে ২৯টি মন্ত্রণালয়ের বাজেট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষার সাথে জড়িত। কাজেই হতাশ হওয়া যাবে না। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম প্রণীত হয়েছে। মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা উঠে গেছে। সনদ সর্বস্ব শিক্ষা দিয়ে এখন চলবে না। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে নতুন আঙ্গিকে চিন্তা করতে হবে। গতিশীল প্রযু্িক্তর সাথে তাল মেলাতে হবে। বিশ^বিদ্যালয়ের এলামনাইদের থেকে ফান্ড তৈরির সুযোগ আছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে তাদের দেখানো ও সে মোতাবেক কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকার সব সহেেযাগিতা করবে।ভিসি প্রফেসর ড. শিরিণ আখতার এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে প্রোভিসি প্রফেসর বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, প্রক্টর ড. মো. নুরুল আজিম সিকদার বক্তৃতা করেন।পরে মন্ত্রী বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ এর নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page