৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চন্দনাইশ ধোপাছড়িতে রাতের আঁধারে সংরক্ষিত বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরের দল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি>>> চট্টগ্রামের চন্দনাইশ ধোপাছড়ি থেকে রাতের আঁধারে সংরক্ষিত বনের মূল্যবান সেগুনসহ নানান প্রজাতির গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরের দল।সরকার পতনের পর পর গাছ চিহ্নিত চোর সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে স্থানীয়দের অভিযোগ।মূলত প্রশাসনের দুর্বল নজরদারির কারণে হরিলুট হচ্ছে সরকারি বনের মূল্যবান গাছ ও কাঠ।স্থানীয়ভাবে জানা যায়,গত ৫ আগস্ট সরকার পতনের পর গত সেপ্টেম্বর মাসে কাঠ চোরের দল উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সরকারি বন বিভাগের আওতাধীন মূল্যবান সেগুন গাছসহ বিভিন্ন জাতের গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল।গত ১ মাসে কয়েক লক্ষাধিক টাকার মূলবান সেন্ডনসহ বিভিন্ন জাতের গাছ কেটে সাবাড় করেছে সিন্ডিকেটটি।খবর পেয়ে বন বিভাগের লোকজন বেশ কিছু গাছ উদ্ধার করলেও কোনো চোরকে আটক করতে পারেনি বলে জানিয়েছেন ধোপাছড়ি বিট কর্মকর্তা মহসিন আলী।স্থানীয়দের অভিযোগ,সরকার পতনের ১ মাস পর থেকে গাছ চুরির একটি সিন্ডিকেট রাতের আঁধারে ধোপাছড়ি বিট এলাকা থেকে সরকারি মূল্যবান অর্ধশতাধিক সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে।এ ব্যাপারে ধোপাছড়ি বিট কর্মকর্তা মহসিন আলী বলেন,কাঠ চোরের দল রাতের আঁধারে বৃষ্টির মধ্যে গত মাসে গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কয়েক দফায় আনুমানিক ৩’শ ঘনফুট গাছ জব্দ করি।এ ব্যাপারে ৮টির অধিক মামলা হয়েছে।স্থানীয়রা জানান,বনের গাছ কাটার সাথে জড়িত রয়েছেন জন প্রতিনিধিসহ প্রভাবশালী মহল।এই মুহূর্তে চিহ্নিত এসব বনখেকোকে প্রতিরোধ বা গ্রেপ্তার করা না গেলে ভবিষ্যতে তাঁরা আরো বেপরোয়া হয়ে বৃক্ষশূন্য করবে ধোপাছড়ি বনাঞ্চলকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page