১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চন্দনাইশে বিএনপি ও এলডিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫,একজনের অবস্থা গুরুতর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে চন্দনাইশ থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের রওশনহাট এলাকায় কাঞ্চননগর পাহাড়ি অঞ্চলে এলডিপি সমর্থক মোঃ মানিকের মাটি কাটার ভেকু ভাঙচুরকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় বিএনপির মেয়র ডাঃ শাহাদাৎ গ্রুপের মোঃ খোকার সাথে বিএনপির নুরুল আনোয়ার গ্রুপের লোকজনের কথা-কাটাকাটি একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।সংঘর্ষে নুরুল আনোয়ার গ্রুপের মোঃ রুস্তম (৩৫), শহীদুল ইসলাম (৩৮), মাসুদ (৩১) ও জয়ন্ত দে শিমুল (৩০) সহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।পরবর্তীতে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আহতরা চিকিৎসার জন্য চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুরুল আনোয়ার গ্রুপের সদস্য মোঃ রুস্তমের মাথায় গুরুতর আঘাত লাগে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, বিএনপির নুরুল আনোয়ার গ্রুপ, মেয়র ডাঃ শাহাদাৎ গ্রুপ এবং এলডিপি সমর্থক মোঃ মানিকের লোকজনের মধ্যে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।এ বিষয়ে চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ খান পিপিএম জানান, ঘটনা সম্পর্কে তারা অবগত আছেন। কোন ধরনের অভিযোগ না পেলেও তারা ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং ঐ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page