১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চন্দনাইশে কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে মৃত্যুর ঘটনায় অভিযোগ, স্বামী আটক প্রেক্ষাপট: জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের দাবি আরডিএ’র ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ: আজ মাঠে নামছে দুই দল তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ কৃষিপণ্য আমদানিনির্ভরতা কমাতে বিশেষ উদ্যোগ: কৃষিমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আরব লীগের ফিফার বড় নিষেধাজ্ঞা: ১৫ ম্যাচে নিষিদ্ধ আল-আমিন, মিরাজুলের শাস্তি ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের
আন্তর্জাতিক:
তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার
     
             

চন্দনাইশে কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে মৃত্যুর ঘটনায় অভিযোগ, স্বামী আটক

  
চট্টগ্রামের চন্দনাইশে কোদাল দিয়ে কুপিয়ে নুর হাবা নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী মো. সেলিমকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার উল্লাহপাড়া এলাকায় এক গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম নুর হাবা (২৫) এবং অভিযুক্ত স্বামীর নাম মো. সেলিম (২৪)। তারা দুজনই রোহিঙ্গা নাগরিক হিসেবে দোহাজারীর আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মো. সেলিম কোদাল নিয়ে কাজে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি বাসায় ফিরে দেখেন তার স্ত্রী দরজা বন্ধ করে বাইরে যাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সেলিম হাতে থাকা কোদাল দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মো. সেলিমকে আটক করেছে। এই ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page