১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চতুর্থবারের মত উপমন্ত্রী হাবিবুন নাহারের মনোনয়ন সংগ্রহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ কিনেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তার পক্ষে রবিবার (১৯নভেম্বর) বেলা ১১টায় আওয়ামী লীগ কার্যালয় থেকে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার কাছ থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।এ সময় তার সাথে ছিলেন উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ রেদওয়ান মারুফ, মোংলা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিলিপ কুমার মন্ডল, ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজা উদ্দিন তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা পিন্টু মজুমদারসহ মোংলা-রামপালের নেতা-কর্মীরা।উপমন্ত্রী হাবিবুন নাহার মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে টানা তিনবারের সংসদ সদস্য। তৃতীয়বারে তিনি হন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী। এর আগে তার পতি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪সালে এ আসন থেকে সংসদ সদস্য হন। খালেক চারবারের এমপি থাকাকালে একবার ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। এরপর তিনি তিনবার খুলনা সিটি মেয়র নির্বাচিত হন।২০১৮সালে এমপি নির্বাচিত হয়ে হাবিবুন নাহার দায়িত্ব পান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর। এ সময় গোটা সুন্দরবনের অবকাঠামোগত দৃশ্যমান উন্নয়ন ছাড়াও তার নির্বাচনী এলাকা মোংলা ও রামপালে তিনি ও তার পতি তালুকদার আব্দুল খালেক যুগান্তকারী উন্নয়ন করে প্রধানমন্ত্রীর আস্থাভাজন হন। এ কারণে এলাকার ভোটাররা হাবিবুন নাহারকে আবারও নৌকার মাঝি হিসেবে দেখতে চান।হাবিবুন নাহার বলেন, তিনি ও তার পতি তালুকদার আব্দুল খালেক মোংলা-রামপালের মানুষের ভাগ্যের পরিবর্তন ছাড়া কখনও নিজেদের জন্য কিছুই করেননি, ভাবেননিও। পারিবারিক জীবনে নিঃসন্তান এ দম্পতি তাদের জীবনের অর্ধেকেরও বেশি সময় ব্যয় করেছেন মোংলা-রামপালের মানুষের পিছনে। এলাকায় বেশি সময় দেয়ায় ও মানুষের সুখে-দুঃখে কাছে থাকায় এ জনপদের মানুষের কাছে মা জননী খেতাবও পেয়েছেন হাবিবুন নাহার। এই এলাকায় বিএনপি-জামায়াতের সময় কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, সে সময় এ এলাকায় সন্ত্রাস ও লুটের রাজনীতি চলছিলো। সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন চলতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এই এলাকায় ব্যাপক উন্নয়নের বরাদ্দ দিয়েছেন, সেই উন্নয়ন করে এলাকার দৃশ্যপট পাল্টে দিয়েছেন তারা। নেই আগের মত দখল, লুটপাট ও হানাহানি। বর্তমান শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন বিবেচনা করেই এ এলাকার মানুষ আবারো নৌকায় ভোট দিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page