১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়ন ফরম জমা দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আল্লামা নদভী যা বললেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে দলীয় নেতা কর্মিদের সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান সাংসদ প্রফেসর ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ২৯ নভেম্বর’২৩ ইং বুধবার বিকাল ০৩ টার সময় সাতকানিয়া উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি কর্মকর্তা শ্রীমতি মিল্টন বিশ্বাষের কাঁছে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ,একই আসনে দল থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জনপ্রিয় জননেতা আমিনুল ইসলাম আমিন। এসময় উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন,লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা, গণি সম্রাট, এস এম জব্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম জমা দেওয়ার পর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমপি নদভী বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে বলেন, প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দের ইচ্ছা থাকে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জনগনের সেবা করার। সাতাকানিয়া-লোহাগাড়া আসনে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করার মত যোগ্যতম নেতার অভাব নেই, দলের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের এমন কয়েকজন নেতা আছেন, প্রত্যেকেই নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার যোগ্য। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সাতকানিয়া-লোহাগাড়ার সাম্প্রতিক সময়ের অভিভাবক হিসেবে দলীয় নেতা কর্মিদের মতামত ও মাঠ জরীপের ভিত্তিতে আমার উপর আস্থা রেখে নৌকা প্রতীক দিয়েছেন, আমি সাতকানিয়া-লোহাগাড়ার তৃণমুল পর্যায়ের নেতা কর্মিদের সাথে নিয়ে নিরেট নিঃস্বার্থভাবে জনগনের সুষম সেবা ও উন্নয়ন নিশ্চিত করতে মাঠে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর আমার প্রতি আস্থা রাখার প্রতিদান দিতে সবসময় সচেস্ট থাকব। বিগত ১০ বছর আমার নির্বাচনী এলাকায় গরিব দুঃখী মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি৷ সম্প্রতি ইতিমধ্যে আপনারা দেখেছেন ,সর্বকালের শ্রেষ্ঠ ভয়াবহ বন্যার তান্ডবে সাতকানিয়া লোহাগাড়ার মানুষ এক সপ্তাহ পানিবন্দি ছিল, জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে আমরা প্রতিটি এলাকায় ত্রাণসামগ্রী শুকনা খাবার পৌঁছে দিয়েছি, এবং বন্যায় তলিয়ে যাওয়া বাড়িঘর পূর্ণবাসন করেছি৷ আগামীতেও ইনশাল্লাহ আমার নির্বাচনী এলাকার অসহায় গরীব মেহনতি সকল মানুষের কল্যাণে পাশে থেকে কাজ করে যাব৷নির্বাচনী মাঠে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের সর্বস্তরের সকল নেতা কর্মিদের আন্তরিক সহযোগীতা কামনা করে তিনি বলেন, সবার দোয়া, আন্তরিকতা, ভালবাসা ও নির্বাচনের দিন কেন্দ্রে এসে নৌকা প্রতিকে সবার মুল্যবান ভোট দিয়ে আবারো যদি জনগন তাঁকে সংসদ সদস্য হিসাবে বিজয়ী করেন, তাহলে তিনি দলীয় নেতা কর্মিদের সাথে পরামর্শ করে সাতাকানিয়া-লোহাগাড়াকে সুষম উন্নয়নের ভিত্তিতে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক ও মডেল জনপদে পরিনত করতে সর্বক্ষন সক্রিয় থাকবেন। একইসাথে দেশ-বিদেশে অবস্থানরত সকলের সহযোগিতাও কামনা করেন ৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page