রিয়াজুল ইসলাম চন্দনাইশ প্রতিনিধি >>> চট্টগ্রাম-১৪ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, ড. নাসির উদ্দীন জয়, অ্যাডভোকেট মাসুদুল আলম, আফতাব মাহমুদ শিমুল, মদিনা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম।
শনিবার (১৮ নভেম্বর) পর্যন্ত এ আসন থেকে ৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রবিবার চট্টগ্রাম-১৪ থেকে আরো মনোনয়ন ফরম সংগ্রহ করার সংবাদ পাওয়া গেছে।


মন্তব্য