৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি। সিগারেট। তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে। সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রাম-১০ উপনির্বাচন আ.লীগ প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৬ জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>>

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন।মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।এ নির্বাচনে মহিউদ্দিন বাচ্চু ছাড়াও এখন পর্যন্ত নিবন্ধিত ৩ দলের প্রার্থী এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু করতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।যার ফলে এ আসনে প্রার্থীদের অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার প্রতি উদ্বুদ্ব করতে চেয়েছিল সাংবিধানিক এ সংস্থাটি। তবে স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া ও তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার পাশপাশি সশরীরে এসে তার মনোনয়নপত্র জমা দেন।এনিয়ে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির মো. সামসুল আলম ও তৃণমূল বিএনপি দীপক কুমার পালিত মনোনয়ন জমা দিয়েছেন। এই উপনির্বাচনে অংশ নিতে ২৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে এখনো পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (৪ জুলাই)। এছাড়া মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সব কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএম ব্যবহার করে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page