১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমান সিগারেট, মোবাইল ও বিউটি ক্রিম জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও ১৫টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।২৩ ফেব্রুয়ারী(সোমবার) ভোর ৫টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইট অবতরণের পর বিমানবন্দরের এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স এবং কাস্টমস শাখা তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। তল্লাশিতে ৯১০ কার্টুন মন্ড ব্র্যান্ডের সিগারেট, ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম এবং ১৫টি মোবাইল ফোন পাওয়া যায়।জব্দকৃত পণ্যের সঙ্গে জড়িত তিন যাত্রী হলেন— ফটিকছড়ির মোহাম্মদ সোহেল, চকরিয়ার মোহাম্মদ উল্যাহ ও চট্টগ্রামের মোহাম্মদ সাজ্জাদ হোসেন।কাস্টমস সূত্র জানায়, উদ্ধারকৃত সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ ক্রিম ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পণ্যগুলো কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে।বিমানবন্দর সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত সিগারেট ও বিউটি ক্রিমের মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর এনএসআই, বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট সব সংস্থার নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page