২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ প্রাথঃ সহঃ শিক্ষা কর্মকর্তা কর্ণফুলীর আরজু 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> উদ্দেশ্য আর লক্ষ্য যদি হয় মহৎ- সফলতা অর্জন আপনা আপনিই আসবে,নিচক অর্জনের পিছু ছুঠে কেউ সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনা। চট্টগ্রাম জেলার কর্নফুলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা আমাতুল্লাহ আরজু তার উজ্বল দৃষ্ঠান্ত।প্রখর মেধাবী ও সুজনশীল প্রতিভার অধিকারী এ শিক্ষা কর্মকর্তা তাঁর পেশাদারীত্বের অঙ্গনে পরিশ্রম,নিয়মানুবর্তিতা ও নিরলস কর্মতৎপরতার মাধ্যমে কর্নফুলী উপজেলার প্রাথমিক শিক্ষাঙ্গনে নিরেট জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।বাছাই কমিটির শর্তের আলোকে উর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করায় তিনি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার হিসেবে মনোনীত হয়েছেন।১৭ অক্টোবর’২৪ ইং তারিখে বাছাই কমিটির সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক ড. মোঃ শরিফুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।সৈয়দা আমাতুল্লাহ আরজু ২০০৬ সালে চট্টগ্রাম সরকারী কলেজ থেকে উদ্ভিদ বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ২০০৯ সালে টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সম্পন্ন করে ২০১৪ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে কর্মময় জিবন শুরু করেন।উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হিসাবে তিনি বান্দরবান সদর ও বোয়ালখালী উপজেলায় সফলতার স্বাক্ষর রেখে ২০২০ সালে কর্নফুলী উপজেলার সহঃ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদানের পর এই স্বল্প সময়ের মধ্যেই তিনি সহকারী শিক্ষা অফিসার পদে সুনাম অর্জন করেন।উপজেলার শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ের শতভাগ উপস্থিতি,ঝরে পড়া রোধ ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে শিশুবান্ধব ও মনোরম আকর্ষনীয় পরিবেশে ফিরিয়ে আনতে সক্রিয়ভাবে কাজ করে তিনি দারুন সুনাম ও প্রশংসা অর্জন করেন। পাশাপাশি শিশুদের বিজ্ঞানমনস্ক করতে বিজ্ঞান বিষয়ে শিক্ষকদের সরাসরি প্রশিক্ষণ দেওয়া ও বিভিন্ন সময়ে অনলাইন জুম সভার মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে শিক্ষকদেরকে কর্ম চঞ্চল করে রাখতে তিনি গুরুত্বপুর্ন ভূমিকা রেখে চলছেন বলে জানিয়েছেন শিক্ষকরা।শ্রেষ্ঠত্ব অর্জনের পর সৈয়দা আমাতুল্লাহ আরজু প্রাথমিক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা পদে নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,তার লক্ষ্য প্রাথমিক পর্যায়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।যাতে শিশুরা যোগ্য,মেধাবী,দক্ষ ও আগামীদিনের সুনাগরিক হিসেবে গড়ে উঠার ভিত্তি প্রাথমিক বিদ্যালয় থেকে সুনিশ্চিত করতে পারে, সে লক্ষ্যে কাজ করা।তিনি লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতে শিক্ষার গুণগত মান উন্নয়নে ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আরও সচেষ্ট ভূমিকা পালন করবে বলেও জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page