২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এডিবি কান্ট্রি ডিরেক্টর হোয়ে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কারিগরি সহায়তা ও ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে তিনি এ আগ্রহের কথা জানান। তিনি ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) অপারেশনাল কার্যক্রম এবং নির্মাণাধীন লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও বে-টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেন।সৌজন্য সাক্ষাতে বন্দর চেয়ারম্যান প্রতিনিধিদলকে বন্দরের সাম্প্রতিক সাফল্য তুলে ধরেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চট্টগ্রাম বন্দরের অভাবনীয় অগ্রগতি ও বিভিন্ন সূচকে প্রবৃদ্ধির বিষয়টি অবহিত করেন।তিনি বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাবে পরিণত করতে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাল্টিমডাল কানেকটিভিটি ও লজিস্টিক চেইন উন্নয়নে এডিবির সহায়তা অপরিহার্য। এ সময় তিনি যুগোপযোগী মাস্টারপ্ল্যান প্রণয়ন, অপারেশনাল এরিয়ায় কারিগরি সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এডিবির প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন।এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বাংলাদেশ ও চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিভিন্ন সেক্টরে সহায়তা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি বন্দরের উন্নয়নে কারিগরি সহায়তা ও ঋণ প্রদানের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।এ সময় এডিবি প্রতিনিধিদলের সামনে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।সাক্ষাৎকালে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, বে-টার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মাহফুজুর রহমান, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এবং বন্দর সচিব মোহাম্মদ আজিজুল মওলা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page