১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,উক্ত সভায় চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে , চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক আফসারুল ইসলামের সঞ্চালনায়,কর্ণফুলী উপজেলার এজে চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয় ৷প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর চট্টলার অহংকার মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।বিশেষ অতিথি হিসেবে ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান,বিশেষ অতিথি মোতাহারুল ইসলাম চৌধুরী সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ৷

প্রধান বক্তা সাইফুর রহমান সোহাগ বাংলাদেশ আওয়ামী লীগ ,স্মরণ সভায় দক্ষিণ জেলা  আওয়ামীলীগ যুবলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশাল কর্মী বাহিনী উপস্থিত ছিলেন।৷প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর হত্যাকারীরা বিদেশিদের কাঁধে হাত রেখে ক্ষমতার স্বপ্ন দেখছে, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ভেবেছিল এদেশ আবার পাকিস্তান হবে। তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হত্যার বিচার করে আমরা কলঙ্ক মুক্ত হয়ছি।বিদেশীদের কাঁধে হাত রেখে ক্ষমতার স্বপ্ন দেখছে বঙ্গবন্ধুর খুনিরা, সে স্বপ্ন দেশের মানুষ পূরণ হতে দিবে না। কারন দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে জনগন আওয়ামী লীগ সরকারকে আবারও জয়ী করবে ইনশাআল্লাহ, সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা বিরোধীতা করছে তারাও নির্বাচনে আসবে এবং নির্বাচন করবে। সারা দেশে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল তৈরী করেছে। চতুর্থ বারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।গত শুক্রবার (১৮ আগস্ট ২০২৩ উক্ত সভা অনুষ্ঠিত হয় ৷ ভূমি মন্ত্রী আরো বলেন জননেত্রী শেখ হাসিনা অগণতান্ত্রিক ধারার উত্থান রুখে দিয়েছে। শেখ হাসিনার সাহস ও দৃঢ়তায় সাংবিধানিক ধারা অক্ষুন্ন রয়েছে। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। উন্নয়নের ছোয়ায় বদলে যাচ্ছে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল। শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বাধীনতার চেতনায় জাগরণ ঘটিয়ে দেশ ও জনগণকে ইতিহাসের সঠিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। শান্তির অগ্রদূত, উন্নয়নের রোল মডেল ও বিশ্বনেত্রী হিসেবে বিশ্ব সমাজে প্রশংসিত শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের কারীগর জননেত্রী শেখ হাসিনা তাঁর যোগ্যতা দিয়ে দলকে সুসংগঠিত করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় দলকে অধিষ্ঠিত করে জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনতে সক্ষম হয়েছেন। আমরা বঙ্গবন্ধুর পরিবারের আত্মার মাগফিরাত কামনা করছি ৷বাংলার সাধারণ মানুষের আস্থা ও ভালবাসার প্রতীক শেখ হাসিনা দীর্ঘজীবি হোক।বিশেষ অতিথির বক্তব্যে সাতকানিয়া লোহাগাড়া জনপথের অগ্রদূত ,ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের আশীর্বাদ হয়ে রাজনীতিতে এসেছেন। তার দূরদর্শী চিন্তা, প্রশ্নাতীত দেশপ্রেম ও যোগ্যতায় তিনি সেরা রাষ্ট্র নায়কের অবিধা নিয়ে বাংলাদেশকে সম্মানিত করেছেন। সারা বিশ্ব অবাক বিস্ময়ে বাংলাদেশের উন্নয়নযজ্ঞ অবলোকন করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে গণ্য করেছেন। দেশের এক কঠিন সময়ে তার স্বদেশ প্রত্যাবর্তন, দল পরিচালনা, সর্বোপরী দেশ পরিচালনায় সফল হয়েছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার নাম শেখ হাসিনা, দেশ ও জনগণের প্রতি তার ভালবাসার কোন কার্পন্য নেই। নেই কোন অযুহাত, তার রাজনীতি ভালবাসা ও কর্তব্য পূরণের।আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার সহজে সকল শহীদ মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি ৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page