১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

চট্টগ্রাম জেলাকে প্রথম স্মার্ট জেলায় রূপকল্প বাস্তবায়ন করতে টেকনিক্যাল ইন্সটিটিউট প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ হিসাবে চট্টগ্রাম জেলাকে স্মার্ট জেলায় পরিনত করতে সকল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রধানদের নিয়ে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনলাইনে বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করেন জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।মতবিনিময় সভায় চট্টগ্রামের সকল ট্রেনিং ইন্সটিটিউট প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক জানান “শুধু ট্রেনিং সনদ দিয়ে কাজ হবেনা, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিতে চাহিদাভিত্তিক কার্যকরী প্রশিক্ষণ প্রদান, প্রচার ও ক্ষেত্র তৈরি করতে হবে। প্রয়োজনে সাম্প্রতিক সময়ে বিদেশে যেসব যন্ত্রপাতি নিয়মিত ব্যবহৃত হচ্ছে সেগুলোর মডেল এনে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করতে হবে”।সভায় কোডার্স ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব মোঃ শামসুল হক বলেন “আমি অনেক দেশে ভ্রমন করেছি। বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিতে আপডেটেড যন্ত্রপাতি দিয়ে হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া প্রয়োজন”

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আলী বলেন “ভাষা শেখা, মোবাইল/টিভি/ফ্রিজ সার্ভিসিং এর বিষয়ে ভিডিও কনটেন্ট রেডি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করলে ঝড়ে পড়া শিশুরা কর্মক্ষম হয়ে স্বাবলম্বী হতে পারবে”সপ্তাহে অন্তত ১দিন ভ্রাম্যমাণ যানবাহনের মাধ্যমে উপজেলায় কারিগরি প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হলে তৃণমূল পর্যায় থেকে প্রশিক্ষণ দিয়ে বৈদেশিক কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে বাংলাদেশ কোরিয়া কারিগরি ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ জনাব মোহাম্মদ নুরুজ্জামান সভায় প্রস্তাব করেন।চট্টগ্রাম জেলায় কারিগরি প্রশিক্ষণের চাহিদা কতটুকু এবং সাপ্লাই কতটুকু তা যাচাই করে ডাটাবেইজ তৈরি করার জন্য জেলা প্রশাসক, চট্টগ্রাম সকল প্রতিষ্ঠান প্রধানকে উদ্দেশ্য করেন বলেন, চট্টগ্রামে কতগুলো প্রতিষ্ঠান কারিগরি ট্রেনিং প্রদান করে, বছরের কোন কোন সময় প্রতিষ্ঠানগুলো কি কি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে, তাদের ট্রেনিংয়ের চাহিদা কেমন, কোন বিষয়ে সফলতা কারো আছে এ কি-না এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন এই ডাটাবেইজ তৈরি করা সম্ভব হলে কোন একটা ওয়েবসাইটের মাধ্যমে সহজেই যেকেউ ট্রেনিং বিষয়গুলো সম্পর্কে জেনে প্রশিক্ষণ গ্রহন করতে পারবে।অনুষ্ঠানে চুয়েটের একজন শিক্ষক, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষসহ চট্টগ্রাম জেলার সকল সরকারি ও বেসরকারি কারিগরি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিল উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, হ্যালো ওয়ার্ল্ড এর প্রতিনিধি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page