২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি গ্রামের আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়ার পদুয়ার নয়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে। এতে তিনজনেই মৃত্যুবরণ করেন।

ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

লোহাগাড়া ফায়ার স্টেশনের টিম লিডার মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ট্রাকের নিচ থেকে চাপা অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page