১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.।
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চট্টগ্রামে ১৪ হাজার খামারে প্রস্তুত কোরবানিযোগ্য পশু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> চট্টগ্রামে এবার ঈদুল আজহায় কোরবানির জন্য খামারি ও বেপারীরা প্রায় ৮ লাখ ৬১ হাজার পশু প্রস্তুত করেছে। তবে চাহিদা ধরা হয়েছে প্রায় ৯ লাখ। নগরী ও উপজেলার প্রায় ১৪ হাজার খামারে কোরবানিযোগ্য পশু লালন-পালন করা হয়েছে ঈদুল আজহাকে কেন্দ্র করে। প্রাণিসম্পদ বিভাগ বলছে, চাহিদার তুলনায় চট্টগ্রামে সামান্য পরিমাণ ঘাটতি থাকলেও আশপাশের জেলা থেকে আনা পশু দিয়েই ঘাটতি মেটানো সম্ভব হবে। বরং চট্টগ্রামের পশুর চাহিদার চেয়েও দাম নিয়ে উদ্বিগ্ন খামারি ও ক্রেতারা।চট্টগ্রামে বর্তমানে অসংখ্য ছোট-বড় খামার রয়েছে। এগ্রো ফার্মে বাণিজ্যিকভাবেই কোরবানিতে বিক্রির জন্য গরু, মহিষ প্রস্তুত করা হয়। এজন্য স্থানীয় বাজারের পাশাপাশি এখন চট্টগ্রাম শহরে ও গ্রামে কোরবানিযোগ্য পশু মজুদ আছে। বরং খামারিরা বলছেন, চোরাইপথে মিয়ানমার ও ভারত থেকে গরু আনা বন্ধ করতে পারলে অবশ্যই খামারি ও বিক্রেতারা লাভবান হবেন।চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, প্রতিবছরই চট্টগ্রামে অল্প সংখ্যক পশু চাহিদার তুলনায় ঘাটতি থাকে, যা আশপাশের জেলা থেকে যোগান দেওয়া হয়। কারণ চট্টগ্রামের স্থায়ী বাসিন্দারা এবং বনেদী পরিবারের লোকজন আলাদা আলাদভাবে এখন কোরবানি দেন। এজন্য উত্তরবঙ্গ থেকে বিপুল পরিমাণ পশু নিয়ে আসে বেপারীরা। ফলে চাহিদার তুলনায় প্রতিবারই হাটেবাজারে বিপুল পশু দেখা যায়। এজন্য খুব সমস্যায় পড়তে হয় না। এবারও যে পরিমাণ সংকট হরে তা নিরসন হয়ে যাবে।তথ্যমতে, ২০২৪ সালে জেলায় ৮ লাখ ১৮ হাজার ৪৬৮টি পশু কোরবানি হয়েছে। এবার কোরবানিতে পশুর চাহিদা আছে ৮ লাখ ৯৬ হাজার ২৬৯টি। এর মধ্যে প্রস্তুত করা হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৮৮২টি কোরবানি পশু। এর মধ্যে রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৮১৩টি গরু, ষাঁড়, বলদ, গাভী ও মহিষ। বাকিগুলো ভেড়া ও ছাগল।প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, সন্দ্বীপে এবার সবচেয়ে বেশি পশুর চাহিদা ধরা হয়েছে। আর বোয়ালখালীতে সবচেয়ে কম পশুর চাহিদা রয়েছে। তবে বরাবরের মতো এবারও খাগড়াছড়ি, বান্দরবান, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ফরিদপুরসহ আশপাশের ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার চাহিদার চেয়ে উদ্বৃত্ত পশু চট্টগ্রামের বিভিন্ন বাজারে বিক্রি করতে আনা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page