১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চট্টগ্রামে হেফাজত ইসলামের কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে>>> ভারতীয় সংবাদ মাধ্যম ও রাজনীতিবিদদের ‘বাংলাদেশ বিরোধী অপপ্রচার’ বন্ধের দাবিতে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে হেফাজতে ইসলামের যাত্রা,সমাবেশ ও স্মারকলিপি দেয়ার কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।সোমবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকার হাবিব লেনে অবস্থিত ভারতীয় সহকারি হাইকমিশন এবং এর আশপাশের এলাকা ঘুরে বাড়তি নিরাপত্তার বিষয়টি লক্ষ্য করেছেন সংবাদ মাধ্যম কর্মীরা।এদিকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, নগরীর ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি থাকলে ও সিদ্ধান্ত বদলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে হেফাজত ইসলাম। জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে দোয়া মাহফিল করবেন। পরে প্রতিনিধিরা গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন।জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মোঃ তারেক আজিজ সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় দূতাবাস সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।ফোর্সের পাশাপাশি স্থানগুলোতে সাদা পোশাকে ও পুলিশ মোতায়েন করা আছে।নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে বলে ও জানান দেন তিনি।’সরেজমিনে নগরীর জাকির হোসেন সড়কের ঝাউতলা রেল গেট এলাকায় পুলিশ বক্সের পাশে এবং বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের সামনে পুলিশের অবস্থান দেখা গেছে। এ ছাড়া হাবিব লেন, ভারতীয় সহকারি হাইকমিশনের মূল ফটকে পোষাকী পুলিশের পাশাপাশি সাদা পোষাকের পুলিশের নজরদারি ও জোরদার করা দেখা গেছে।অন্যদিকে সোমবার সকাল ১১টা থেকে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়েছেন হেফাজত নেতা-কর্মীরা।শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে সমাবেশ চলছে।এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে আজ কর্মসূচির ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান
কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক
প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

You cannot copy content of this page