২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চকরিয়ায় খেলতে গিয়ে ধর্ষণের শিকার শিশু অভিযুক্ত বৃদ্ধ পলাতক সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার চকরিয়ায় নারী পাচারকারী চক্রের হোতা শিমা গ্রেপ্তার: অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার স্থবির শান্তি আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়েছে ইরান যে ৬ কৌশলে চিনি খাওয়া ছাড়তে পারেন জিরা নাকি মৌরির পানি? চাটখিলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত সাতকানিয়ায় মে দিবসের বর্ণাঢ্য কর্মসূচি-প্রধান অতিথি শাহজাহান চৌধুরী শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মোবারক হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার মোবারক হোসেন বায়েজিদ বোস্তামি থানা এলাকার মাইজপাড়ার মো. ফয়েজ আলীর ছেলে।নিহত ফুল মিয়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা ও পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি পরিবার নিয়ে নগরীর বায়েজিদ থানার মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।র‌্যাব-৭ জানায়, গত ২৮ সেপ্টেম্বর ফুল মিয়ার সঙ্গে বাসার মালিক মোবারক হোসেনের পানি ও বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়াকে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে মোবারক ও তাঁর সহযোগীরা ফুল মিয়ার মরদেহ কৌশলে হাসপাতাল থেকে এনে বাসার নিচতলায় ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।ঘটনার পর নিহত ফুল মিয়ার স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা করেন।র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ফুল মিয়া হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের প্রধান আসামি মোবারককে পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে বায়েজিদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page